32.3 C
Kolkata
Thursday, July 16, 2026
spot_img

২৫ লক্ষ টাকা পর্যন্ত অনুদান! সরকারি স্কুলের উন্নয়নে মাস্টার প্ল্যান শুভেন্দু-সরকারের

Aaj India Desk, কলকাতা: রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিকে (Government Schools) আধুনিক করে তুলতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। ২৩টি জেলার মোট ১২,৩০০টি স্কুলকে বেছে নিয়ে একটি বিশেষ পরিকল্পনা তৈরি করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে স্কুলগুলির পরিকাঠামো, পড়াশোনার পরিবেশ এবং শিক্ষার মান উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক তালিকায় সবচেয়ে বেশি স্কুল রয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলার ১,৬৬১টি স্কুল এই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। এরপর রয়েছে উত্তর ২৪ পরগনা, যেখানে ১,৩৮২টি স্কুল রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ, সেখানকার ১,০৭৫টি স্কুল এই তালিকায় জায়গা পেয়েছে।

শুধু সাধারণ স্কুল নয়, রাজ্যের বহু পুরনো ও পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠানও এই প্রকল্পে রাখা হয়েছে। বাঁকুড়ার রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ, বিভিন্ন রামকৃষ্ণ মিশন পরিচালিত স্কুল এবং বর্ধমান টাউন স্কুলের মতো প্রতিষ্ঠানের নামও তালিকায় রয়েছে। এগুলিকে ‘পিএম শ্রী’ (PM SHRI) প্রকল্পের আওতায় আনা হয়েছে।

এই প্রকল্পে প্রতিটি নির্বাচিত স্কুল সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারে। সেই অর্থ দিয়ে বিজ্ঞান পরীক্ষাগার আধুনিক করা, খেলার মাঠের উন্নয়ন, প্রয়োজনীয় ভবন সংস্কার এবং অন্যান্য পরিকাঠামোগত কাজ করা হবে। পাশাপাশি বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল শিক্ষা ব্যবস্থা এবং আধুনিক শিক্ষাসামগ্রীও চালু করা হবে। সরকারের আশা, এই উদ্যোগের ফলে সরকারি স্কুলের পড়াশোনার পরিবেশ আরও উন্নত হবে এবং ছাত্রছাত্রীরা উন্নত মানের শিক্ষার সুযোগ পাবে।

উল্লেখ্য, গত কয়েক বছরে সরকারি স্কুলে শিক্ষকের অভাব, পরিকাঠামোর সমস্যা এবং স্কুলছুটের সংখ্যা বৃদ্ধি নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছিল। একই সঙ্গে অনেক অভিভাবক সন্তানদের বেসরকারি স্কুলে ভর্তি করানোর দিকে ঝুঁকেছেন। সরকারি স্কুলের শিক্ষার মান নিয়েও একাধিকবার প্রশ্ন উঠেছে।

সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, এক বছরের মধ্যে রাজ্যে পড়ুয়াযুক্ত সরকারি স্কুলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যেখানে সরকারি স্কুলের সংখ্যা ছিল ৯৩,৭১৫টি, সেখানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তা নেমে এসেছে ৯২,৮০০-তে। অর্থাৎ, এক বছরে ৯১৫টি সরকারি স্কুল কার্যত বন্ধ হয়ে গেছে।

এই পরিস্থিতিতে নতুন সরকার সরকারি স্কুলগুলিকে আরও কার্যকর ও আকর্ষণীয় করে তুলতে বড়সড় পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে। প্রধান শিক্ষক সংগঠনের নেতা চন্দন মাইতি বলেন, “অনেক স্কুলে মাত্র একজন বা দু’জন শিক্ষক রয়েছেন। এভাবে স্কুল চালানো খুবই কঠিন। স্কুলগুলিকে বাঁচাতে দ্রুত শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা জরুরি।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন