32.7 C
Kolkata
Friday, July 17, 2026
spot_img

৩৬০-এর ম্যাজিক ফিগারে চোখ! তৃনমূল থেকেই শেষ ৬ সাংসদ পাবে বিজেপি ?

Aaj India Desk, নয়া দিল্লি : সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে দিল্লির রাজনৈতিক মহলে নতুন করে আলোচনায় উঠে এসেছে বিজেপির তথাকথিত ‘মিশন ৩৬০’ (Mission 360)। সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থনের কাছাকাছি পৌঁছনোর জন্য দরকার ৩৬০ জন। রাজনৈতিক মহলে জোর জল্পনা, বিভিন্ন ইস্যুভিত্তিক সমর্থনের সম্ভাবনা খতিয়ে দেখে সেই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে এনডিএ। সেই অঙ্কে এখন বাকি রয়েছে মাত্র ৬টি আসন।

সংবিধান সংশোধনের অঙ্ক কী বলছে?

বর্তমানে লোকসভার কার্যকর সদস্য সংখ্যা ৫৪০। সংবিধান সংশোধনের জন্য মোট কার্যকর সদস্য সংখ্যার অন্তত দুই-তৃতীয়াংশ, অর্থাৎ ৩৬০ জন সাংসদের সমর্থন প্রয়োজন। বর্তমান হিসাবে এনডিএ-র নিশ্চিত সমর্থন রয়েছে ২৯৩ জন সাংসদের। এরপর সম্ভাব্য ইস্যুভিত্তিক সমর্থনের হিসাব কষে রাজনৈতিক মহলে যে অঙ্ক ঘুরছে, তাতে এনসিপি (অজিত পাওয়ার শিবির), ডিএমকে-র নির্দিষ্ট ইস্যুতে সম্ভাব্য সমর্থন, ওয়াইএসআরসিপি, নির্দল এবং শিবসেনার (একনাথ শিন্ডে শিবির) কয়েকজন সাংসদকে ধরলে সংখ্যা ৩৪৬-এ পৌঁছতে পারে। শরদ পাওয়ার শিবিরের ৮ জন সাংসদের সমর্থন মিললে সেই সংখ্যা দাঁড়াতে পারে ৩৫৪-এ। ফলে বিজেপির লক্ষ্য পূরণে প্রয়োজন আর মাত্র আরও ৬ জন সাংসদের সমর্থন।

কেন গুরুত্বপূর্ণ ‘মিশন ৩৬০’?

সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করতে পারলে কেন্দ্র সরকার একাধিক গুরুত্বপূর্ণ বিল এগিয়ে নিয়ে যেতে চাইতে পারে বলে আলোচনা চলছে। এর মধ্যে রয়েছে—

  • ডেলিমিটেশন বিল: ২০২৬ সালের জনগণনার পর লোকসভা কেন্দ্র পুনর্বিন্যাস এবং আসন সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা।
  • মহিলা সংরক্ষণ আইন কার্যকর করা ও ‘এক দেশ, এক নির্বাচন’ (One Nation, One Election)-সহ অন্যান্য সম্ভাব্য সাংবিধানিক সংস্কার।

শেষ ৬ সাংসদ মিলবে কোথা থেকে?

মিশন ৩৬০ (Mission 360) পূর্ণ করতে প্রয়োজনীয় ৬ জন সাংসদের সমর্থন কোথা থেকে আসতে পারে, তা নিয়ে নানা জল্পনা চলছে। সম্প্রতি মহারাষ্ট্রে শরদ পাওয়ারের সঙ্গে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ এবং উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বৈঠক ঘিরে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে।

অন্যদিকে তৃনমূলের ৩ জন সাংসদকে ইতিমধ্যেই কব্জা করেছে বিজেপি। ফলে তৃনমূলের তরফে বাকি রয়েছে মাত্র ৯ সাংসদ। সেখান থেকেই বিজেপি ৬ জনকে প্রভাবিত করে নিজেদের শিবিরে আনতে সচেষ্ট হয়েছে বলে ধারণা রাজনৈতিক মহলের। এর আগেও তৃনমূলের ৩ সাংসদকে নিজেদের ঘরে জায়গা দিয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, বিল পাশের জন্য লোকসভায় ‘তৃনমূলের সাংসদ’ নেওয়া শুধুমাএ কূটনীতিক চাল। ফলে অধিবেশন শুরুর আগে দিল্লির এই মিশন ৩৬০ (Mission 360) পূর্ণ হয় কিনা এবং পূর্ণ হলে রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর দেশের রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন