29.4 C
Kolkata
Thursday, July 16, 2026
spot_img

ছয় মাসে বদলে গেল সব! অভিষেককে নিয়ে রঞ্জিতের এখন অবস্থান কী?

Aaj India Desk,কলকাতা: বাংলার রাজনীতিতে মাত্র ছ’মাসের ব্যবধানেই বদলে গেল এক সময়ের উষ্ণ সম্পর্কের সমীকরণ। রথযাত্রার দিন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ও অভিনেত্রী কোয়েল মল্লিকের ইস্তফা এবং বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠকের খবর সামনে আসতেই নতুন করে চর্চায় উঠে এসেছে মল্লিক পরিবার ও কালীঘাটের সম্পর্ক।

চলতি বছরের জানুয়ারিতে ছবিটা ছিল একেবারেই অন্যরকম। বিধানসভা নির্বাচনের আগে ভবানীপুরে রঞ্জিত মল্লিকের বাড়িতে যান তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় দু’ঘণ্টার সেই সাক্ষাতে রাজনীতির পাশাপাশি উঠে এসেছিল বাংলা সিনেমা ও ব্যক্তিগত স্মৃতির নানা প্রসঙ্গ। অভিষেক জানিয়েছিলেন, ছোটবেলায় তাঁর দেখা প্রিয় ছবিগুলোর মধ্যে অন্যতম ছিল রঞ্জিত মল্লিক অভিনীত ‘গুরুদক্ষিণা’।

সাক্ষাতের শেষে সাংবাদিকদের সামনেই অভিষেককে আলিঙ্গন করে রঞ্জিত মল্লিক বলেছিলেন, তরুণ এই নেতাকে তাঁর ভাল লাগে। সেই ছবি এবং মন্তব্য রাজনৈতিক মহলে যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছিল।

এর কিছুদিন পরেই তৃণমূলের তরফে কোয়েল মল্লিককে রাজ্যসভার প্রার্থী করা হয়। সাংসদ হওয়ার পাশাপাশি নির্বাচনী প্রচারেও সক্রিয় ভূমিকা নিতে দেখা যায় তাঁকে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের আবহে তাঁর অবস্থান নিয়ে জল্পনা বাড়তে শুরু করে।

রথযাত্রার দিন কোয়েলের পদত্যাগের খবর সামনে আসার পর থেকেই রাজনৈতিক মহলে নতুন প্রশ্ন উঠেছে—তাঁর পরবর্তী গন্তব্য কি বিজেপি? যদি শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হয়, তাহলে কয়েক মাস আগের উষ্ণ সম্পর্কের ছবির সঙ্গে বর্তমান বাস্তবতার ফারাকই বাংলার রাজনীতিতে নতুন আলোচনার বিষয় হয়ে উঠবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন