33.3 C
Kolkata
Thursday, July 16, 2026
spot_img

ডিনার গেল, ১৪৫৭ টাকাও গেল! Swiggy-র উপর রেগে আগুন মহুয়া!

কলকাতা: অনলাইন ফুড ডেলিভারি অ্যাপে খাবার অর্ডার কড়া এখন প্রায় অনেকের ক্ষেত্রেই আম বাত। তাড়াহুড়ো হোক, আলসেমি বা বড় কোনও হাউস পার্টি, অনলাইনে এক ক্লিকেই খাবার অর্ডার করে নিশ্চিন্তি। কিন্তু অনেক সময়ই এই অনলাইনে খাবার ডেলিভারির ভরসায় চরম খিদে পেটে অগত্যা ম্যাগি বানিয়ে খেটে হয় অনেককে। কারণ, দুম করে মেসেজ আসে, ‘ইওর অর্ডার ইস ক্যানসেলড’! বোঝো কাণ্ড! এবার মাথা গরম করে ফুড ডেলিভারি সংস্থার হেল্প ডেস্কে মেসেজের পর মেসেজ করেও মেলে না কোনও সুরাহা! বড়জোর প্রি-পেড অর্ডার গুলির টাকা ফেরত দিয়ে দেয় তাঁরা।

কিন্তু সাংসদ মহুয়া মিত্রের (Mahua Moitra) সঙ্গে হল আরও বড় ‘অন্যায়’! অর্ডার তো ক্যানসেল হলই, সেই সঙ্গে ১৪৫৭ টাকা ক্যানসেলেশন ফি-ও উশুল করা হল সাংসদের থেকে! এই ঘটনায় রেগে আগুন মহুয়া সমাজমাধ্যমে ক্ষোভ উগড়ে দিলেন। খাবার অর্ডার করেছিলেন। কিন্তু খাবার তো পৌঁছয়ইনি, উল্টে পুরো বিলের টাকাই কেটে নেওয়া হয়েছে ‘ক্যানসেলেশন ফি’ হিসেবে। এমনই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র।

X link: https://x.com/MahuaMoitra/status/2077621078965576127

বৃহস্পতিবার সুইগিকে (Swiggy) ট্যাগ করে মহুয়া (Mahua Moitra) লেখেন, “এটা তৃতীয়বার। আপনারা ইচ্ছামতো আমার অর্ডার বাতিল করেছেন। অথচ পুরো ১৪৫৭ টাকাই ‘ক্যানসেলেশন ফি’ হিসেবে কেটে নিয়েছেন। না ডিনার পেলাম, না কাস্টমার সার্ভিস থেকে কোনও সাহায্য।” মহুয়া জানান, এই নিয়ে তৃতীয়বার তাঁর সঙ্গে এমন করল সুইগি (Swiggy) ।

মহুয়ার মত অনেকেই এই ঘটনার ভুক্তভুগি! তাঁরাও সমাজমাধ্যমে নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন। অনেকেই আবার সাংসদের এই পোস্ট নিয়ে ঠাট্টা করছেন। যদিও এই অভিযোগের বিষয়ে সুইগির (Swiggy) তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। তবে মহুয়া মৈত্রর পোস্ট ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন