34.1 C
Kolkata
Tuesday, October 13, 2026
spot_img

অন্তঃসত্ত্বা সাংবাদিককে ধাক্কা রাহুলের? হাসপাতালে ভর্তি, সুযোগ লুফে নিল বিজেপি!

নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট চত্বরে বিক্ষোভ ঘিরে নতুন বিতর্ক। তিন মাসের অন্তঃসত্ত্বা সাংবাদিককে নাকি ধাক্কা মেরেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)! অভিযোগকারী সাংবাদিক রিচা পরাশরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি। এই আবহেই মঙ্গলবার তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছে যান বিজেপি নেতারাও। অন্যদিকে, অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

কী অভিযোগ রিচার?

ওয়ান ইন্ডিয়ার কর্মী রিচা পরাশরের দাবি, সোমবার সুপ্রিম কোর্টে ইন্ডি জোটের কর্মসূচির খবর সংগ্রহ করতে গিয়ে রাহুল গান্ধী (Rahul Gandhi) তাঁকে ধাক্কা দেন। তাঁর অভিযোগ, “আমার হাত ধরে টেনে ফেলে দেন রাহুল গান্ধী। তাঁর দেহরক্ষীরাও ধাক্কা মেরে আমাকে সরিয়ে দেন।”

নিজের বক্তব্যের সমর্থনে একটি ভিডিও পোস্ট করেছেন রিচা। তবে সেই ভিডিওতে তাঁকে পড়ে যেতে দেখা যায়নি (ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ ইন্ডিয়া)। ফলে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগকে হাতিয়ার করে বিজেপির আক্রমণ

ঘটনার পরেই রাহুলকে (Rahul Gandhi) নিশানা করেন বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী। এক্স হ্যান্ডেলে তিনি অভিযোগ করেন, পিতৃতন্ত্রের বিরুদ্ধে সরব হওয়া রাহুলই এক মহিলা সাংবাদিককে ধাক্কা দিয়েছেন। প্রদীপ ভাণ্ডারী-সহ একাধিক বিজেপি নেতা হাসপাতালে গিয়ে রিচার সঙ্গে দেখা করেন।

পালটা প্রশ্ন কংগ্রেসের

কংগ্রেস নেত্রী অলকা লাম্বা অভিযোগের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, বিকেল চারটেয় ঘটনা ঘটলে সাংবাদিক রাত সাড়ে আটটায় হাসপাতালে গেলেন কেন? রিচার বয়ানের সঙ্গে ভিডিওর মিল নেই বলেও দাবি করেছেন কংগ্রেস কর্মীরা।

উল্লেখ্য, এর আগে বিক্ষোভ চলাকালীন মহিলা পুলিশকর্মীদের ধাক্কা দেওয়ার অভিযোগও উঠেছিল রাহুলের বিরুদ্ধে।

তবে ভিডিওতে পুরো ঘটনা ধরা পড়েছে কি না, তা স্পষ্ট নয়। অভিযোগের স্বাধীন যাচাইও প্রয়োজন। রাজনৈতিক চাপানউতোরের মাঝেও তাই বড় প্রশ্ন, সেদিন ঠিক কী ঘটেছিল?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন