30.6 C
Kolkata
Saturday, October 24, 2026
spot_img

পুরভোটে প্রার্থী হতে ইচ্ছুকদের ডেডলাইন! কাদের জন্য দরজা খোলা রাখল বিজেপি?

Aaj India Desk, কলকাতা: রাজ্যে পুরভোটের প্রস্তুতি ঘিরে তৎপরতা বাড়াচ্ছে বিজেপি (BJP)। কালীপুজোর পর, অর্থাৎ নভেম্বরের শেষের দিকে পুরভোট (Municipal Election) হতে পারে বলে জল্পনা চলছে। তার আগেই প্রার্থী বাছাইয়ের কাজ এগিয়ে নিয়ে যেতে চাইছে গেরুয়া শিবির। পুরভোটে বিজেপির হয়ে লড়তে আগ্রহীদের আগামী ২৬ অক্টোবর বিকেল ৫টার মধ্যে আবেদন জমা দিতে হবে। এই সময়সীমা বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা কলকাতা পুরভোটে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা সুকান্ত মজুমদার (Sukanta Mazumder)।

শুধু দলের নেতা-কর্মীরাই নন, সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও চাইলে বিজেপির প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলের পুরনো কর্মী ও কার্যকর্তাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন সুকান্ত।

প্রার্থী নির্বাচনের সময় একাধিক বিষয় খতিয়ে দেখবে বিজেপি। কার জেতার সম্ভাবনা বেশি, এলাকায় কার গ্রহণযোগ্যতা কেমন এবং সংশ্লিষ্ট ব্যক্তির ভাবমূর্তি কতটা ভালো, সেগুলিকেই গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি বুথ স্তর থেকে দলের শীর্ষ নেতৃত্ব পর্যন্ত বিভিন্ন পর্যায়ের নেতাদের মতামত নেওয়া হবে। বুথ স্তরে তথ্য যাচাইয়ের পরই চূড়ান্ত হবে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া।

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হলে বেশি দেরি করতে চায় না বিজেপি। সুকান্ত মজুমদারের দাবি, ভোট ঘোষণার তিন থেকে চার দিনের মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করতে পারবে দল। এদিকে, প্রাক্তন তৃণমূল কাউন্সিলররা বিজেপির টিকিটে পুরভোটে লড়তে পারবেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে সুকান্ত জানিয়েছেন, বিজেপির পুরনো কর্মী এবং যাঁরা ভোটের আগে থেকেই দলের সঙ্গে ছিলেন, তাঁদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তবে রাজনীতিতে কোনও কিছুই অসম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

সব মিলিয়ে, পুরভোটের আগে প্রার্থী বাছাইয়ে জয়ের সম্ভাবনা, স্থানীয় গ্রহণযোগ্যতা এবং দলের সাংগঠনিক মতামত—এই তিনটি বিষয়েই বিশেষ নজর দিতে চাইছে বিজেপি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন