31.7 C
Kolkata
Thursday, October 22, 2026
spot_img

প্রিয়াঙ্কা-পুত্রের প্রদর্শনীতে বিতর্ক! সরাতে বলা হল ৭৪টি ছবি, কোন ছবিগুলি নিয়ে আপত্তি?

Aaj India Desk, নয়াদিল্লি: দিল্লির বিকানের হাউসে আয়োজিত এক চিত্রপ্রদর্শনীকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে (Priyanka Gandhi’s Son) রায়হান ভঢরা পেশায় একজন ফটোগ্রাফার। তাঁর তোলা একাধিক ছবি প্রদর্শনী থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় ছেলের পাশে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী।

বুধবার বিকানের হাউসে রায়হানের ‘নো আইডিয়া ইজ ফাইনাল’ নামে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে বিভিন্ন ছবির পাশাপাশি দিল্লিতে গত ছয় মাস ধরে চলা ছাত্র ও যুবদের আন্দোলনের (Student Protest) ছবিও রাখার কথা ছিল। অভিযোগ, জাতীয় পতাকা হাতে আন্দোলনকারীদের কয়েকটি ছবি নিয়ে আপত্তি জানায় প্রদর্শনীর আয়োজক কর্তৃপক্ষ।

রায়হানের দাবি, প্রদর্শনী শুরুর মাত্র তিন ঘণ্টা আগে তাঁকে জানানো হয়, মোট ১০৫টি ছবির মধ্যে ৭৪টি সরিয়ে ফেলতে হবে। বিকেল সাড়ে তিনটে নাগাদ লিখিতভাবে আপত্তির কথা জানানো হয়। ছবিগুলি সরানোর জন্য তাঁকে মাত্র ৩০ মিনিট সময় দেওয়া হয়েছিল বলে অভিযোগ। নির্দেশ না মানলে প্রদর্শনীর জন্য বিকানের হাউস ব্যবহার করতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছিল বলে দাবি তাঁর।

এই ঘটনার প্রতিক্রিয়ায় রায়হানের বাবা রবার্ট ভঢরা জানান, কেন তাঁর ছেলের ছবিগুলি সরাতে বলা হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না। তাঁর মতে, ছবিগুলির মাধ্যমে কাউকে প্রভাবিত করার কোনও উদ্দেশ্য ছিল না। অন্যদিকে, প্রিয়াঙ্কা গান্ধী এই পদক্ষেপের সমালোচনা করে বলেন, এ ধরনের ঘটনা অদ্ভুত। তাঁর অভিযোগ, এর মাধ্যমে দেশের যুবসমাজের কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।

ছবি সরানোকে কেন্দ্র করে এখন প্রশ্ন উঠছে, একটি প্রদর্শনীতে আন্দোলনের ছবি রাখার কারণে কেন এমন আপত্তি জানানো হল? যদিও এই বিষয়ে বিকানের হাউস কর্তৃপক্ষের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন