29.4 C
Kolkata
Thursday, July 16, 2026
spot_img

রথের মঞ্চ থেকে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

কলকাতা: রাজ্যে পালাবদলের পর স্কুলের শিশুদের মিড ডে মিলের (mid-day meal) পাতেও পরিবর্তন নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক এখনও অব্যাহত। রাজ্য সরকার ইসকনের হাতে মিড ডে মিলের দায়িত্ব তুলে দিলে শিশুদের প্রোটিনের ঘাটতি, ধর্মীয় সংগঠনকে শিক্ষাক্ষেত্রে দায়িত্ব দেওয়া ইত্যাদি নিয়ে নানান বিতর্ক চলছে। এই আবহে রথের দিন মিড ডে মিল নিয়ে সাফ ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতার পর এবার গোটা রাজ্যেই সরকারি স্কুলের পড়ুয়াদের মিড ডে মিল রান্নার দায়িত্ব ইসকনের (ISKCON) হাতে তুলে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় ইসকনের রথযাত্রা উৎসবে যোগ দিয়ে তিনি এই ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী জানান, ইসকনের সঙ্গে রাজ্য সরকারের প্রাথমিক চুক্তি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তাঁর (Suvendu Adhikari) কথায়, “মিড ডে মিল (mid-day meal) ইসকনই খাওয়াবে। এই মর্মে সরকারের সঙ্গে তাদের প্রাথমিক চুক্তি হয়ে গিয়েছে। ১ আগস্ট থেকে কলকাতায় চালু করছি। তারপর নদিয়া, তার পরে রাজ্যের অন্যত্র করব। সাধারণ ঘরের ছেলেমেয়েরা মিড ডে মিল খায়। তাদের পুষ্টিকর আহার ইসকন দেবে।”

রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে ধাপে ধাপে বিভিন্ন জেলার সরকারি স্কুলেও ইসকনের মাধ্যমে মিড ডে মিল (mid-day meal) সরবরাহ করা হবে। সরকারের দাবি, এর ফলে পড়ুয়ারা আরও উন্নত মানের ও পুষ্টিকর খাবার পাবে।

প্রসঙ্গত, এর আগে কলকাতার কয়েকটি সরকারি স্কুলে পরীক্ষামূলকভাবে ইসকনের (ISKCON) মাধ্যমে মিড ডে মিল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার সেই মডেলই গোটা রাজ্যে সম্প্রসারণের পথে এগোচ্ছে বলে সরকারের তরফে জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর শিক্ষা মহল ও রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। রাজ্যজুড়ে এই প্রকল্প কবে এবং কীভাবে বাস্তবায়িত হবে, এখন সেদিকেই নজর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন