34 C
Kolkata
Monday, April 20, 2026
spot_img

মহিলা ও নাবালিকা মেয়েকে মারধর! অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার বিজেপি নেতা !

Aaj India Desk, পশ্চিম বর্ধমান : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ক্রমশ বাড়ছে চাপ। এর মধ্যেই পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে (Pandaveswar) এক গৃহবধূ ও তাঁর নাবালিকা মেয়েকে মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক বিজেপি নেতাকে। পাল্টা অভিযোগের ভিত্তিতে এক তৃণমূল কর্মীকেও আটক করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় বাড়ানো হয়েছে টহল।

ভোটের পছন্দ জানানোকে কেন্দ্র করে বচসা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বঙ্গলপাড়ায় প্রচারে যান একটি বিজেপি প্রতিনিধিদল। তাঁদের অভিযোগ, সেখানে গৃহবধূ শ্রাবণী চক্রবর্তীকে নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। তিনি তাতে সম্মতি না জানালে বচসা শুরু হয়। ওই সময় স্থানীয় বিজেপি নেতা প্রহ্লাদ শাহ গৃহবধূকে চড় মারেন। তাঁর নাবালিকা মেয়েকেও মারধর করা হয় বলে দাবি। প্রতিবাদ করতে গেলে শ্রাবণী দেবীর স্বামীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ।

আটক বিজেপি নেতা, পালটা অভিযোগে বিপাকে তৃনমূল 

ঘটনার পর পরিবারটি পাণ্ডবেশ্বর (Pandaveswar) থানায় অভিযোগ দায়ের করে। সেই ভিত্তিতে পুলিশ শুক্রবার রাতে অভিযুক্ত বিজেপি নেতা প্রহ্লাদ শাহকে গ্রেফতার করে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোটের আগে সাধারণ ভোটারদের ভয় দেখানোর চেষ্টা চলছে। অন্যদিকে বিজেপির দাবি, অভিযোগগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাদের বক্তব্য, প্রচারের সময় বাধা ও হেনস্থার শিকার হয়েছেন তাঁদের কর্মীরাই। এই মর্মে থানায় পাল্টা অভিযোগও দায়ের করা হয়েছে। সেই পাল্টা অভিযোগের জেরে এক তৃণমূল কর্মীকেও আটক করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর পাণ্ডবেশ্বর (Pandaveswar) এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ টহল বাড়ানো হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আইন হাতে নিলে কোনও পক্ষকেই ছাড়া হবে না। নির্বাচনের আগে এই ঘটনা ভোটারদের নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন