31.1 C
Kolkata
Saturday, July 11, 2026
spot_img

বছর শেষের আগেই…ভোগান্তির দিন শেষ! কবি সুভাষ মেট্রোর যাত্রীদের জন্য বড় সুখবর!

কলকাতা: রাজ্যের পালাবদলের পর দ্রুতগতিতে এগোচ্ছে চিংড়িহাটা মেট্রোর কাজ। পাশাপাশি, কবি সুভাষ মেট্রো (Kavi Subhash Metro) নিয়েও বড় আপডেট দিল মেট্রোরেল কর্তৃপক্ষ। গত বছর ২৮ জুলাই বন্ধ হয়ে যায় কবি সুভাষের ব্লু লাইন থেকে মেট্রো চলাচল। কেবলমাত্র অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত বর্তমানে মেট্রো চলছে। কিন্তু খুব শীঘ্রই কবি সুভাষ থেকে সোজা সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচইল শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে।

কেননা, প্রায় আড়াই বছর ধরে আটকে থাকা চিংড়িহাটা মেট্রোর (Chingrihata Metro) গার্ডার বসানোর কাজ এবার দ্রুত গতিতে এগোচ্ছে। শুক্রবার রাত থেকে চিংড়িঘাটা উড়ালপুল আংশিক বন্ধ রেখে শুরু হয়েছে ৩২৬ নম্বর ও ৩২৭ নম্বর পিলারের মধ্যে গার্ডার বসানোর কাজ। সোমবার সকাল পর্যন্ত টানা চলবে এই গুরুত্বপূর্ণ নির্মাণপর্ব।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, এই গার্ডার বসানোর কাজ সম্পূর্ণ হলেই তা গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের সঙ্গে সংযুক্ত করা হবে। প্রকল্পের অগ্রগতির ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করছেন আধিকারিকরা। প্রসঙ্গত, চিংড়িঘাটা (Chingrihata Metro) এলাকায় গার্ডার বসানোর কাজ দীর্ঘদিন ধরে নানা কারণে আটকে ছিল। তবে সাম্প্রতিক সময়ে যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

মাত্র আড়াই মাসের মধ্যে বকেয়া কাজের বড় অংশ শেষ করার লক্ষ্য নিয়েই দিন-রাত এক করে কাজ করছে নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)। এই কাজের জন্য শুক্রবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুলে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। যাতে দ্রুত এবং নিরাপদে ভারী গার্ডার বসানোর কাজ সম্পন্ন করা যায়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সবকিছু পরিকল্পনামাফিক এগোলে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই কবি সুভাষ (Kavi Subhash Metro) থেকে সেক্টর ফাইভ (আইটি সেন্টার) মেট্রো স্টেশন পর্যন্ত পরিষেবা চালু করার লক্ষ্য রয়েছে। পূর্ব কলকাতার অন্যতম ব্যস্ত এই করিডরে মেট্রো চালু হলে প্রতিদিন হাজার হাজার যাত্রীর যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি ইএম বাইপাস, সল্টলেক এবং সেক্টর ফাইভগামী সড়কপথের যানজটও অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২৫ এর ২৮ জুলাই থেকে বন্ধ রয়েছে কবি সুভাষ (Kavi Subhash Metro) স্টেশনে ব্লু লাইনের মেট্রো চলাচল। বর্তমানে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে ব্লু লাইনের মেট্রো। কবি সুভাষের ব্লু লাইনের ধ্বসে যাওয়া প্ল্যাটফর্ম সারাই করতে মোটামুটি এক বছর লাগবে বলে সেইসময় জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। চলতি বছর জানুয়ারিতে রিভার্স লাইনের ত্রুটি মেরামতির কাজ সম্পন্ন হয়। চলতি বছর আগস্টের মধ্যে পরিষেবা পুনরায় চালু করার কথা জানিয়েছিল মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে ডিসেম্বরের মধ্যে অরেঞ্জ লাইনে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো ছুটলেও ব্লু লাইন নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মেট্রোরেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন