28 C
Kolkata
Wednesday, September 2, 2026
spot_img

কলকাতার ট্রামে অস্ট্রেলিয়ান ছোঁয়া! ফিরতে চলেছে হারিয়ে যাওয়া পরিবহন ?

Aaj India Desk, কলকাতা: একসময় কলকাতার রাস্তায় ট্রামের ঘণ্টা আর ধীর ছন্দের শব্দ ছিল শহরের নিজস্ব পরিচয়। অফিসযাত্রী থেকে কলেজপড়ুয়া, কিংবা শহর দেখতে আসা পর্যটক, সকলের জন্য ট্রাম ছিল কলকাতার দৈনন্দিন জীবনেরই অংশ। তবে সময়ের সঙ্গে সেই দৃশ্য হারিয়ে গিয়েছে। কিন্তু এবার কি ফের শহরের রাস্তায় শোনা যাবে ট্রামের সেই পরিচিত ঘণ্টাধ্বনি? কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবাকে আধুনিক রূপে ফিরিয়ে আনতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগানোর সম্ভাবনা খতিয়ে দেখছে রাজ্য সরকার। (Tram Revival)

অস্ট্রেলিয়ার সঙ্গে বৈঠকে ট্রাম প্রসঙ্গ

১ সেপ্টেম্বর কলকাতায় অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল বার্নার্ড লিঞ্চের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। কলকাতার পরিবহণ পরিকাঠামোর আধুনিকীকরণের পাশাপাশি বৈঠকে বিশেষ গুরুত্ব পায় ট্রাম পরিষেবার পুনরুজ্জীবন।বৈঠকে মন্ত্রী জানান, পুরনো ট্রাম রুট ও ডিপোগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে রাষ্ট্রায়ত্ত সংস্থা RITES সমীক্ষা চালাচ্ছে। কোন রুটে ফের ট্রাম চালানো সম্ভব এবং কোথায় কী ধরনের পরিকাঠামোগত সংস্কার প্রয়োজন, তা দেখা হচ্ছে। অস্ট্রেলিয়ার প্রতিনিধির তরফেও সে দেশের সংস্থাগুলির আগ্রহের কথা জানানো হয়েছে। রাজ্যের ভবিষ্যৎ টেন্ডার প্রক্রিয়ায় অস্ট্রেলীয় সংস্থাগুলিকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। (Tram Revival)

পুরনো ট্রাম নাকি একেবারে নতুন অবতার?

পরিকল্পনাটি শুধু পুরনো ট্রাম মেরামত করে রাস্তায় নামানোর মধ্যে সীমাবদ্ধ নয়। মেলবোর্ন ও ইউরোপের বিভিন্ন শহরের মডেল অনুসরণ করে হালকা, আধুনিক, লো-ফ্লোর এবং এসি ট্রাম চালুর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। (Tram Revival)

৭০টি পুরনো রুটে ফের নজর

RITES-এর সমীক্ষায় কলকাতার প্রায় ৭০টি পুরনো ট্রাম রুটের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি রুট পুনরুদ্ধারের পরিকল্পনা রয়েছে। তার মধ্যে এসপ্ল্যানেড থেকে খিদিরপুর, ময়দান হয়ে, রুটটিও রয়েছে। পরবর্তী পর্যায়ে সল্টলেক, নিউ টাউন ও রাজারহাটের মতো নতুন এলাকাতেও ট্রাম পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা বিবেচনায় রয়েছে।

কেন মেলবোর্নের দিকে নজর?

মেলবোর্নে বিশ্বের অন্যতম বৃহৎ ট্রাম নেটওয়ার্ক রয়েছে। সেখানে আধুনিক ট্রাম কীভাবে শহরের গণপরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে, সেই অভিজ্ঞতা কলকাতার ক্ষেত্রে কাজে লাগানোর সম্ভাবনা দেখা হচ্ছে। কলকাতা ও মেলবোর্নের মধ্যে ট্রামকে ঘিরে দীর্ঘদিনের সাংস্কৃতিক যোগাযোগও রয়েছে। ‘ট্রামযাত্রা’-র মতো উদ্যোগ সেই সম্পর্ককে আরও পরিচিত করেছে। ফলে প্রযুক্তির পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রেও অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে কলকাতার হারিয়ে যেতে বসা ট্রাম পরিষেবাকে নতুন প্রযুক্তিতে ফিরিয়ে আনার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক সহযোগিতার এটি একটি প্রাথমিক পদক্ষেপ। RITES-এর সমীক্ষা রিপোর্ট এবং পরবর্তী সরকারি সিদ্ধান্তের ভিত্তিতেই শুরু হবে কাজের প্রস্তুতি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন