27.3 C
Kolkata
Wednesday, July 22, 2026
spot_img

ককরোচদের আন্দোলনে এবার কি মমতা-অভিষেকের এন্ট্রি?

কলকাতা: ককরোচ জনতা পার্টির প্রতিবাদে (CJP protest) আগেই সামিল হয়েছে কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টির মত বিরোধী দল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবীতে অনশনরত সোনম ওয়াংচুকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ না করলেও সমাজমাধ্যমে সমর্থন জানিয়েছে কালীঘাট তৃণমূল। একুশে জুলাইয়ের মঞ্চেও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে শোনা যায় ককরোচ জনতা পার্টির আন্দোলন।

শুধু তাই নয়, একুশের মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, “প্রয়োজনে আমি নিজে সিজেপির বিক্ষোভে যোগ দিতে দিল্লি যাব”! মমতার এই মন্তব্যের পরই শুরু হয়েছে জোর জল্পনা। সূত্রের খবর, আগামী সাত দিনের মধ্যেই দিল্লি যেতে পারেন মমতা ও অভিষেক।

দলীয় সূত্রের দাবী, ২১ জুলাইয়ের শহিদ দিবসের কর্মসূচি থাকায় এতদিন তৃণমূল নেতৃত্ব এই আন্দোলনে সরাসরি অংশ নিতে পারেননি। সেই কর্মসূচি শেষ হওয়ার পরই দিল্লিতে গিয়ে আন্দোলনকারীদের (CJP protest) পাশে দাঁড়ানোর পরিকল্পনা করা হচ্ছে বলে সূত্রের খবর। ২১ জুলাইয়ের সমাবেশ থেকে তিনি (Mamata Banerjee) কেন্দ্রের শিক্ষানীতি এবং নিট প্রশ্নফাঁসের ঘটনায় তীব্র সমালোচনা করেন। একইসঙ্গে তিনি জানান, প্রয়োজন হলে তিনি ব্যক্তিগতভাবে CJP-র আন্দোলনেও (CJP protest) যোগ দেবেন।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “প্রয়োজন হলে আমি ব্যক্তিগতভাবে সিজেপি-র বিক্ষোভে যোগ দেব। আমরা ইতিমধ্যেই তাদের সমর্থন করেছি। ভবিষ্যতেও সেই সমর্থন অব্যাহত থাকবে।” উল্লেখ্য, নিট সহ একাধিক প্রশ্নফাঁসে ক্ষোভে ফুঁসছে দেশের যুব সমাজ। যন্তর মন্তরে দেড় মাস ধরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি (CJP protest) । তাঁদের শক্তি জুগিয়েছেন দেশের বিশিষ্ট পরিবেশবিদ-বিজ্ঞানী সোনম ওয়াংচুক।

গত ২০ জুলাই সিজেপির ‘সংসদ চলো’ অভিযান (CJP protest) রুখতে লাঠিচার্জ, জলকামান, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েও আরশোলাদের দমাতে পারেনি দিল্লি পুলিশ। ৯০ জন আন্দোলনকারী আহত হন। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসবভনের সন্নিকটে আন্দোলনে বসেন রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশের মত বিরোধী দলের একাধিক নেতা।

তাঁদেরকেও সেখান থেকে জোরপূর্বক টেনে হিঁচড়ে সরিয়ে দেয় পুলিশ। আটক করা হয় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবদের। এই ঘটনাপ্রবাহে অবশেষে নরম হয়ে সংসদে আলোচনা করতে রাজি হয়েছে কেন্দ্র। এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দিল্লিতে ককরোচদের আন্দোলনে যোগ দেওয়ার পর কি হয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন