25 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

অফিসে মহিলার সঙ্গে DGP-এর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস! রেগে আগুন মুখ্যমন্ত্রী!

বেঙ্গালুরু: পরনে ইউনিফর্ম। নিজের কেবিনে বসেই অন ডিউটি এক মহিলার সঙ্গে অন্তরঙ্গ ডিজিপি (DGP) র‍্যাঙ্কের আইপিএস অফিসার! সোনা পাচারকারী রন্যা রাও-এর বাবা ডিজিপি ডঃ রামচন্দ্র রাওয়ের ফাঁস হওয়া অন্তরঙ্গ ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। রেগে আগুন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া!

সম্প্রতি, ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, কর্ণাটকের ডিজিপি ডঃ রামচন্দ্র রাও (DGP Ramachandra Rao), যিনি আবার অভিযুক্ত সোনা পাচারকারী রন্যা রাওয়ের বাবা, অফিসে অন ডিউটি থাকাকালীন একটি মহিলাকে আলিঙ্গন ও চুম্বন করছেন। যাকে কেন্দ্র ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Video Link: https://www.instagram.com/reel/DTsQ0QWgQpk/

সূত্রের দাবি, ডিরেক্টর জেনারেল অব পুলিশ (DGP)-এর দফতরের ভিতরে গোপনভাবে ভিডিওটি রেকর্ড করা হয়েছে। ফুটেজে বিভিন্ন দিনে ভিন্ন পোশাকে একাধিক মহিলাকে দফতরে আসতে দেখা যাচ্ছে এবং অফিসিয়াল কাজ চলাকালীন তাঁদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায় রাওকে (Aaj India ভিডিওটির সত্যতা যাচাই করেনি)।

বিতর্ক পৌঁছেছে মুখ্যমন্ত্রীর দফতরে

ডিজিপির ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্ক পৌঁছেছে মুখ্যমন্ত্রীর দফতরে। সংশ্লিষ্ট দফতরের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah)। সূত্রের খবর, ফুটেজটি দেখে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী এবং পুলিশের অন্দরেই কীভাবে এমন ঘটনা ঘটতে পারে, তা নিয়ে ব্যাখ্যা চান।

কি বললেন ডিজিপি?

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে ডিজিপি রামচন্দ্র রাও (DGP Ramachandra Rao) ভিডিওটিকে ‘ভুয়ো’ বলে উল্লেখ করেন। সংবাদমাধ্যমের কাছে আইপিএস অফিসার বলেন, “আমাকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

ভিডিওতে (Aaj India ভিডিওটির সত্যতা যাচাই করেনি) যে অফিসটি দেখা গিয়েছে, সেই বেলাগাভিতে ৮ বছর আগে পোস্টেড ছিলেন বলে জানান ডিজিপি রামচন্দ্র রাও। তিনি বলেন, “আমরা আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলেছি এবং আইনি পদক্ষেপ করছি। তদন্ত ছাড়া সত্য সামনে আসবে না। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। পরিকল্পিতভাবে ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে।”

এই ঘটনায় রাজ্য সরকার চাপের মুখে পড়েছে এবং শৃঙ্খলামূলক ব্যবস্থা বা আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে কি না, সেদিকে তাকিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন