30 C
Kolkata
Saturday, May 23, 2026
spot_img

চাল ফুটো, বৃষ্টিতে ডুবে যায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র- উন্নয়নের টাকা গেল কোথায় ?

Aaj India Desk, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে উঠেছে দুর্নীতির (Corruption) অভিযোগ। তৃণমূলের (TMC) অঞ্চল সভাপতির বিরুদ্ধে অঙ্গনওয়াড়ির সংস্কারের টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি (BJP) বুথ সভাপতি আশুতোষ ঘোষ। তাঁর দাবি, কেন্দ্রের সংস্কারের জন্য সরকারি টাকা এলেও সেই কাজ বাস্তবে হয়নি। অভিযোগের তির তৃণমূল নেতা প্রদীপ চট্টরাজের দিকে।

জানা গেছে যে, মঙ্গলকোটের বুঁইচি গ্রামের মাঝিপাড়ার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা খুবই করুন। ছোট্ট একটি ভাঙাচোরা ঘরেই চলছে কেন্দ্রটি। ছাদের বিভিন্ন জায়গা ফুটো হয়ে রয়েছে। বৃষ্টি হলেই ঘরের ভিতরে জল পড়ে যায়। বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ হয়। ঘরের ভিতরে হাঁটু পর্যন্ত জল জমে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দারা আরও বলেন যে, প্রায় ৭০ জন শিশু এই কেন্দ্রে পড়াশোনা করে। কিন্তু পর্যাপ্ত জায়গা না থাকায় ঠিকমতো পড়াশোনা করানোই সম্ভব হচ্ছে না। শিশুদের বসার মতো ন্যূনতম ব্যবস্থাও নেই সেখানে।

সবচেয়ে সমস্যায় পড়তে হচ্ছে রান্নার কাজ নিয়ে। ঘরের ভিতরে ধোঁয়ায় থাকা দায় হয়ে যায় বলে বাধ্য হয়ে রাস্তার ধারে উনুন জ্বালিয়ে রান্না করতে হচ্ছে কর্মীদের। অঙ্গনওয়াড়ি কর্মী চিন্তা রায় ঘোষ জানান, বৃষ্টি হলে চাল, ডাল থেকে জ্বালানি- সব ভিজে যায়। চারদিক দিয়ে জল ঢোকে ঘরের ভিতরে। তাই বাধ্য হয়েই বাইরে রান্না করতে হয়। এই পরিস্থিতি নিয়ে ক্ষোভে ফুঁসছেন অভিভাবক ও স্থানীয় মানুষজনও। তাঁদের বক্তব্য, এমন পরিবেশে ছোট ছোট বাচ্চাদের পাঠাতে ভয় লাগে। বর্ষাকালে জল জমে গেলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। দ্রুত কেন্দ্রটির সংস্কারের দাবি তুলেছেন এলাকাবাসী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন