31 C
Kolkata
Friday, May 22, 2026
spot_img

তাপপ্রবাহের পরেই ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড়, বড় ইঙ্গিত IMD-র

Aaj lndia Desk,নয়াদিল্লী: দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, পঞ্জাব ও হরিয়ানার বিস্তীর্ণ এলাকায় দিনের তাপমাত্রা ৪৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। সকাল থেকেই তীব্র রোদ ও গরমে নাজেহাল সাধারণ মানুষ। ভারতের আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। রাজধানী দিল্লিতে জারি হয়েছে রেড অ্যালার্ট।

এদিকে উত্তর ভারতের পাশাপাশি কলকাতাতেও অস্বস্তিকর গরমে হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়ছে। দুপুরের দিকে রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে নিষেধ করছেন চিকিৎসকেরা। শিশু ও প্রবীণদের জন্য এই পরিস্থিতি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

তবে আবহাওয়াবিদদের মতে, এই তীব্র তাপপ্রবাহের পরই আচমকা বড়সড় পরিবর্তন দেখা যেতে পারে আবহাওয়ায়। IMD-র পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম ভারতের একাধিক এলাকায় কালবৈশাখীর জেরে প্রবল ঝড়-বৃষ্টি তৈরি হতে পারে। ঘণ্টায় প্রায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বজ্রপাত ও ধুলোঝড়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দাবদাহের মাঝেই স্বস্তির খবর! আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। আবহাওয়া দফতরের পূর্বাভাস, নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ ২৬ মে-র মধ্যেই কেরলে বর্ষা পৌঁছে যেতে পারে।

ইতিমধ্যেই কেরল, তামিলনাড়ু, কর্নাটক, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বর্ষার এই দ্রুত অগ্রগতিতে গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন