33 C
Kolkata
Saturday, May 16, 2026
spot_img

“পেটিএমের প্রমাণ দেখালেই গ্রেফতার”- কাটমানি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা: গত কয়েক বছর ধরে বাংলার রাজনীতিতে সবচেয়ে পরিচিত কয়েকটি শব্দের মধ্যে ‘কাটমানি’ শব্দটি যেন একটু বেশিই শোনা গিয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা পেতে টাকা দিতে হচ্ছে- এমন অভিযোগ বহুবার করেছেন সাধারণ মানুষ। আবাস যোজনা থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, নানা প্রকল্প নিয়েই উঠেছে এই অভিযোগ। এবার সরকার বদলের পর সেই পরিস্থিতি বদলানোর আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি কোনও প্রকল্পের সুবিধা পেতে কাউকে টাকা দিতে হলে তার প্রমাণ দেখালেই প্রশাসন ব্যবস্থা নেবে। তিনি জানান, কেউ যদি পেটিএম ট্রানজাকশন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর রেকর্ড বা অন্য কোনও ডিজিটাল প্রমাণ দেখাতে পারেন, তাহলে সেই তথ্যের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এবং অভিযোগ প্রমাণিত হলে তাকে গ্রেফতার ও করা হবে। তাঁর কথায়, এই ধরনের ডিজিটাল নথি আইনের চোখেও গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ধরা হবে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, যদি সরাসরি কোনও ডিজিটাল প্রমাণ না-ও থাকে, তাহলেও অভিযোগ জানানো যাবে। প্রশাসন তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখবে। অভিযোগ সত্যি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে বারবার মিথ্যা অভিযোগ করেন, তাহলে তাঁর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

এদিন তোলাবাজি নিয়েও কড়া বার্তা দেন শুভেন্দু। অটোচালক, টোটোচালক বা হকারদের কাছ থেকে জোর করে টাকা তোলা চলবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “বৈধ রসিদ ছাড়া কেউ টাকা চাইলে সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ করতে পারেন আপনারা।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন