Aaj India Desk,নয়াদিল্লি: দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)-এর গ্রাহকদের জন্য সামনে আসতে চলেছে বড় সতর্কবার্তা। কর্মচারীদের বিভিন্ন দাবিদাওয়া, বকেয়া সমস্যা এবং পরিষেবা সংক্রান্ত ইস্যুকে সামনে রেখে আগামী সপ্তাহে টানা ৬ দিনের ধর্মঘট (Bank Strike)।
মে মাসের মাঝামাঝি সময়ে এই দীর্ঘ কর্মবিরতির জেরে সাধারণ গ্রাহকদের দৈনন্দিন ব্যাঙ্কিং পরিষেবা, চেক ক্লিয়ারিং, নগদ লেনদেন এমনকি এটিএম পরিষেবাতেও প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে ।
ব্যাঙ্ক কর্মী ইউনিয়নগুলোর দাবি, দীর্ঘদিন ধরেই একাধিক সমস্যা ও দাবিদাওয়া নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হলেও কোনও স্থায়ী সমাধান হয়নি। কর্মীদের কাজের চাপ, বকেয়া ও নিয়োগ সংক্রান্ত ক্ষোভ থেকেই ধর্মঘটের সিদ্ধান্ত বলেই জানা গিয়েছে ।
সরকারি ছুটি, শনিবার শেষ সপ্তাহ রবিবারের সাপ্তাহিক বন্ধ এবং ধর্মঘট সব মিলিয়ে আগামী সপ্তাহে টানা কয়েকদিন ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।আর সেই আশঙ্কার জেরেই দেশের একাধিক রাজ্যে কার্যত এই সমস্যার সৃষ্টি হতে পারে বলেই ধারণা করা হচ্ছে।বিশেষ করে উত্তর ও পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে, যেখানে ব্যাঙ্ক কর্মী ইউনিয়নগুলোর প্রভাব বেশি, সেখানে বড়সড় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
টানা কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ভোগান্তি বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। নগদ টাকা জমা তোলা, চেক ক্লিয়ারিং এবং বিভিন্ন শাখাভিত্তিক পরিষেবা ব্যাহত হতে পারে। যদিও এটিএমে পর্যাপ্ত টাকা রাখার আশ্বাস দেওয়া হয়েছে, তবুও দীর্ঘ ছুটির কারণে কিছু জায়গায় সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এই পরিস্থিতিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) গ্রাহকদের ইন্টারনেট ব্যাঙ্কিং, YONO SBI,UPI এবং ডিজিটাল পেমেন্ট ব্যবহারের পরামর্শ দিয়েছে।


