31 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

আশাভঙ্গ! আইনশৃঙ্খলা না ফিরলে শিল্প নয়: সিঙ্গুরে নরেন্দ্র মোদী

সিঙ্গুর: মালদা থেকে সিঙ্গুর (Singur), মোদীর মুখে এক সুর। ১৮ বছর আগে হুগলীর সিঙ্গুরের যে জমি থেকে বিদায় দিয়েছিল টাটা। আজ সেখানে নরেন্দ্র মোদীর (Narendra Modi) সভায় ঢল নামিয়েছিল জনতা। চোখে “শিল্পের স্বপ্ন” নিয়ে সভায় উপস্থিত হাজার হাজার মানুষকে কার্যত নিরাশ করেই বিদায় নিলেন নরেন্দ্র মোদী। “রাজ্যে আইনশৃঙ্খলা না ফিরলে শিল্প নয়”, বলে বিদায় নিলেন তিনি।

সিঙ্গুরের জনসভায়, “আসল পরিবর্তন চাই। পাল্টানো দরকার, আপনারা বলবেন চাই, বিজেপি সরকার”, বলে ভাষণ শুরু করে হুগলীর কৃষি থেকে মৎসশিল্প, ধনিয়াখালির শাড়ি, সব উঠে এল। শুধু একবারের জন্যও প্রধানমন্ত্রীর গলায় শোনা গেল না সিঙ্গুরের (Singur) মানুষের বিগত ২ দশকের যন্ত্রণা। শনিবার মালদার সভার মত সিঙ্গুরের সভাতেও তৃণমূল সরকার বাংলার মানুষের সঙ্গে ‘দুয়োরাণী সুলভ আচরণ’ করছেন বলে তোপ দাগলেন মোদী। সেইসঙ্গে উঠে এল বাংলার আইনশৃঙ্খলা ও অনুপ্রবেশ প্রসঙ্গ।

তৃণমূল সরকারকে এদিনও ‘নির্মম’ বলে কটাক্ষ

প্রধানমন্ত্রী (Narendra Modi) বললেন, “দেশের ভোটাররা সচেতন হয়েছেন। উন্নয়নে যারা বাধা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন। দিল্লিতেও এরকমই সরকার ছিল যারা উন্নয়নে বাধা দিত। দিল্লিবাসী তাঁদের ক্ষমতা থেকে সরিয়ে জবাব দিয়েছে। এবার বাংলার পালা। পশ্চিমবঙ্গের মানুষের প্রতি নির্মম তৃণমূল সরকার”।

বস্তুত, ভোটের আগে ৮৩০ কোটি টাকার প্রকল্প, তিনটি অমৃত ভারত এক্সপ্রেস, দেশের প্রথম স্লিপার বন্দে ভারত ট্রেন এবং পশ্চিমবঙ্গের আগামীতে ‘উন্নয়নের’ ক্ষমতার আভাস দিয়েই মঞ্চ ছাড়লেন মোদী। দু-দশক ধরে শিল্পের আশায় বুক বাধা সিঙ্গুরের (Singur) মানুষকে ধনিয়াখালির শাড়ি, পাট ও বিভিন্ন হস্তশিল্পকে সামনে এনে বিজেপির ‘এক জেলা, এক পণ্য’ প্রকল্পের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)।

প্রতিটি জেলার নিজস্ব পণ্যের উৎপাদন ও বিপণনে উৎসাহ দেওয়ার আশ্বাস এবং বিজেপি সরকার এলে প্লাস্টিকের বিরুদ্ধে কড়া নীতি গ্রহণ এবং পাট শিল্পকে আরও বেশি করে উৎসাহিত করার কথা জানিয়ে গেলেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন