31 C
Kolkata
Friday, May 15, 2026
spot_img

টলি তারকাদের নিয়ে কালীঘাটে মমতার বৈঠক, জানেন কারা এলেন না?

Aaj India Desk, কলকাতা: ২০২৬ সালের বিধানসভা ভোটে তৃণমূলের (TMC) হয়ে লড়েছিলেন টলিউডের (Tollywood) একাধিক পরিচিত মুখ। আর এবার ভোটে হারা প্রার্থীদের নিয়ে আজ, শুক্রবার কালীঘাটে বৈঠক ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে হাজির ছিলেন লাভলী মৈত্র। সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। সাধারণত বাংলা ধারাবাহিকেই অভিনয় করতেই দেখা যায় লাভলীকে। ভোটের আগে তিনি ‘চিরসখা’ সিরিয়ালে কাজ করছিলেন। তবে নির্বাচনের প্রচারে ব্যস্ত থাকার কারণে অভিনয় থেকে কিছুদিনের বিরতিও নেন। শেষ পর্যন্ত সেই কেন্দ্রে বিজেপির (BJP) রূপা গঙ্গোপাধ্যায়ের কাছে পরাজিত হন লাভলী।এছাড়াও এদিন দেখা যায় ব্রাত্য বসু, গায়ক ইন্দ্রনীল সেন এবং একসময় অভিনয়ের সঙ্গে যুক্ত থাকা শ্রেয়া পাণ্ডেকেও।

বরানগর কেন্দ্র থেকে হেরে গিয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি জানিয়েছেন, কলকাতার বাইরে থাকার কারণে ওই বৈঠকে যেতে পারেননি। অন্যদিকে ব্যারাকপুর থেকে পরাজিত হওয়ার পর পরিচালক রাজ চক্রবর্তী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি আর রাজনীতিতে থাকতে চান না। করিমপুরের প্রার্থী সোহম চক্রবর্তীকে বৈঠকে দেখা যায়নি। কেন তিনি যাননি, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। এবার ভোটের আগে পরমব্রত চট্টোপাধ্যায় এবং ইমন চক্রবর্তীকে প্রার্থী করা হতে পারে বলে জোর জল্পনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা কেউই ভোটের টিকিট নেননি।

এর আগে ১৪ মে দলের সাংসদদের নিয়েও বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন না দেব, কোয়েল মল্লিক এবং রচনা বন্দ্যোপাধ্যায়। এখন সবার নজর, ভোটে হারার পরও টলিপাড়ার এই তারকারা ভবিষ্যতে রাজনীতিতে কতটা সক্রিয় থাকেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন