Aaj India Desk,কলকাতা:বিপুল ভোটে জয়ী হয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে পদার্পণ করে ভারতীয় জনতা পার্টি (BJP)। মুখ্যমন্ত্রী এখন ঘরের ছেলে ,আশা প্রত্যাশা চরম। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পথে এবার হাঁটলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
‘জনতা দরবার’ (Janatar Darbar)রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। গোরক্ষপুর ও লখনউতে নিয়মিতভাবে সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা শোনেন যোগী আদিত্যনাথ।এবার সেই মডেলকেই অনুসরণ করে পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) র ‘জনতার দরবার’।
কবে থেকে শুরু হবে জনতার দরবার ..
১ জুন থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে ‘জনতার দরবার’ কর্মসূচি। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে ঐদিন থেকেই সাধারণ মানুষের সমস্যার কথা শুনবেন সরাসরি মুখ্যমন্ত্রী।শুধু অভাব-অভিযোগ শোনা নয়ই পাশাপাশি দলীয় বিধায়কদের ক্ষেত্রেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বিধানসভায় বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন জনগণের সমস্যাকে উপেক্ষা করার কোনও জায়গা নেই। তিনি এও বলেন প্রতি সপ্তাহে অন্তত দুদিন করে বিধায়কদের নিজেদের এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা রাখতে হবে। যে সমস্যার সমাধান সম্ভব, তা দ্রুত করতে হবে আর যা সম্ভব নয়, সেটাও মানুষকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে হবে অপেক্ষা বা প্রত্যাশা বাড়িয়ে সাধারণ মানুষকে আশাহত করা যাবে না।
বিজেপি শাসিত একাধিক রাজ্যে ইতিমধ্যেই জনতা দরবার মডেল চালু রয়েছে এবার উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও ওড়িশার মতো রাজ্যগুলোর পাশাপাশি পশ্চিমবঙ্গেও এই মডেল শুরু হতে চলেছে।


