33 C
Kolkata
Thursday, May 14, 2026
spot_img

পালাবদল হতেই কমলো নিরাপত্তার কনভয়! এবার নিশানায় কে ?

Aaj India Desk, কলকাতা : রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই প্রশাসনিক স্তরে একের পর এক পরিবর্তন দেখা গেছে। আবার তার ইঙ্গিত মেলে বৃহস্পতিবার সকালে। বহুদিনের পরিচিত নিরাপত্তা বলয় ও গাড়িবহরের বদলে এই দিন দেখা যায় সম্পূর্ণ ভিন্ন ছবি। আর তা ঘিরেই শুরু হয় নতুন রাজনৈতিক জল্পনা।

কার নিরাপত্তা কনভয়ে কাট?

রাজ্যে সরকার বদলের পর এবার সামনে এল কলকাতার মেয়র তথা প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) নিরাপত্তাতে কাটছাঁটের ছবি। বৃহস্পতিবার সকালে তিনি কোনও কনভয় ছাড়াই নিজের গাড়িতে করে কলকাতা পুরসভায় পৌঁছন। পুরসভা চত্বরে তাঁকে এভাবে দেখে হতবাক হন উপস্থিত কর্মী ও অন্যান্যরা।

কেনো কমানো হলো কনভয় ? 

সরকার বদলানোর পর থেকেই তৃনমূল কংগ্রেসের একাধিক নেতার ও প্রাক্তন মন্ত্রীদের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে পরীক্ষা করা হচ্ছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই (Firhad Hakim) অতিরিক্ত কনভয় ও পুলিশি নিরাপত্তায় কাটছাঁট করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। বর্তমানে সাংবিধানিক পদ, সরকারি দায়িত্ব এবং নির্দিষ্ট নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতেই নিরাপত্তা দেওয়া হচ্ছে। ফলে যাঁরা আগে অতিরিক্ত নিরাপত্তা পেতেন, তাঁদের ক্ষেত্রেও এখন নতুন নিয়ম চালু হওয়ায় তাঁদের কনভয় কমানো হয়েছে।

উল্লেখ্য, এই প্রক্রিয়ায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়েও কোপ পরে। বর্তমানে সাংসদ হিসেবে তিনি যেটুকু নিরাপত্তা পাওয়ার অধিকারী, শুধুমাত্র সেইটুকু ব্যবস্থাই রাখা হয়। এছাড়াও, তাঁর বাড়ির সামনে থাকা সিজার ব্যারিকেডও সরিয়ে নেওয়া হয়।

যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় কোনও পরিবর্তন আনা হয়নি। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি এক বৈঠকে পুলিশ কর্তাদের নির্দেশ দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ও মর্যাদায় যেন কোনও ঘাটতি না থাকে। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের মুখ্যমন্ত্রী। তাঁর নিরাপত্তা আগের মতোই থাকবে। কোনওভাবেই তাঁকে অসম্মান করা যাবে না বা তাঁর বাড়ির সামনে কোনও অসুবিধা তৈরি করা যাবে না।”

রাজনৈতিক পালাবদলের পর এবার ফিরহাদ হাকিমের (Firhad Hakim) কনভয় প্রত্যাহারের ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে এর পর কার নিরাপত্তা ব্যবস্থায় কাটছাঁট করা হয় সেদিকেই চোখ ওয়াকিবহাল মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন