Aaj lndia Desk:“মাল খেয়ে যদি না হয় বেসামাল” তাহলে কি এবার বেসামাল হওয়ার দিনই শেষ? আর বেশি দিন না , হাতে আছে আর মাত্র দুটো সপ্তাহ ,তারপরই বন্ধ হবে সমস্ত মদের দোকান?নতুন মুখ্যমন্ত্রী শপথের পরই সামনে এলো নতুন নির্দেশিকা।আগামী দুই সপ্তাহের মধ্যেই বন্ধ হবে মদের দোকান?
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় (Thalapathy Vijay) দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক চমক।শপথ নেওয়ার পরই ঘোষণা করেন নারী সুরক্ষা, বিদ্যুৎ বিল ছাড়, আর এবার সরাসরি মদের দোকানে কড়া পদক্ষেপ। আগেই ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি।
এবার নতুন নির্দেশে মন্দির, স্কুল ও বাসস্ট্যান্ডের কাছাকাছি থাকা মদের দোকানগুলিতে পড়ছে তালা। সরকারি নির্দেশ অনুযায়ী, মোট ৭১৭টি মদের দোকান বন্ধ করা হচ্ছে।সামাজিক পরিবেশ ও জনসুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।
সরকারের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন রাজ্যে মোট ৪,৭৬৫টি মদের দোকান পরিচালনা করে। এর মধ্যে ২৭৬টি মন্দিরের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের কাছাকাছি। মুখ্যমন্ত্রী বিজয় জানিয়েছেন,এই পদক্ষেপ শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটা জনসাধারণের নিরাপত্তা ও সামাজিক পরিবেশকে আরও সুস্থ করার উদ্যোগেই নেওয়া হয়েছে ।


