28 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

“কেন্দ্রের বরাদ্দ লুটেপুটে খাচ্ছে তৃণমূল”! মালদায় মোদীর ‘হাইভোল্টেজ’ ভাষণ!

মালদা: বিহার, মুম্বই কর্পোরেশনের পর লক্ষ্য পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন! শনিবার মালদার জনসভা থেকে স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি বলেন, “কেন্দ্রের বরাদ্দ আমার বাংলার ভাইবোনদের কাছে পৌঁছোতে দেয় না এখানকার নির্মম তৃণমূল-সরকার। আপনাদের হকের পাওনা লুটেপুটে খাচ্ছে তৃণমূলের লোকেরা। বিজেপি এসে এগুলো বন্ধ করে বাংলার হৃত গৌরব ফিরিয়ে আনবে”।

এরপর কেন্দ্রের বন্যাত্রাণ নিয়ে শাসকদলকে নিশানা করে মোদীর (Narendra Modi) বক্তব্য, “বন্যাত্রাণের অধিকাংশ টাকা মানুষের কাছে পৌঁছোতে দেওয়া হয়নি। আয়ুষ্মান ভারত থেকে বাংলার মানুষকে বঞ্চিত করেছে। বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প চালু করতে দিচ্ছে না তৃণমূল-সরকার।”

অনুপ্রবেশ নিয়ে কি বললেন মোদী?

ভোটের মুখে মোদীর (Narendra Modi) মুখে ফের বাংলার “অনুপ্রবেশ”। মালদার জনসভায় তিনি বলেন, “আপনারা দেখুন, বিশ্বের সব উন্নত দেশ থেকে অনুপ্রবেশকারীদের তাড়ানো হচ্ছে। কিন্তু তৃণমূল সরকার এই অনুপ্রবেশকারীদের তাড়াতে দেয় না। তৃণমূলের নেতা, সিন্ডিকেট বছরের পর বছর ধরে অনুপ্রবেশকারীদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করছে।”

“এই অনুপ্রবেশকারীরাই দেশে সন্ত্রাস, আমাদের মা-বোনেদের উপর অত্যাচার করছে। এমনকি বদলে যাচ্ছে জনবিন্যাস। শুধুমাত্র মালদা, মুর্শিদাবাদ নয়, দেশের একাধিক জায়গায় ডাঙ্গার ঘটনা বেড়ে গিয়েছে। আপনাদের এই অনুপ্রবেশকারীদের তাড়াতেই হবে। আমি আপনাদের কথা দিচ্ছি, বাংলায় বিজেপি সরকার গড়লেই অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে”, বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন