28 C
Kolkata
Tuesday, May 5, 2026
spot_img

রাতারাতি ‘পরিবর্তন’ অটো ইউনিয়নে! সরকার বদলাতেই বদল রঙে ?

Aaj India Desk, কলকাতা : রাজ্যে ক্ষমতার পরিবর্তনের প্রথম সকালেই কলকাতা ও সংলগ্ন এলাকায় সামনে এলো বড় পরিবর্তনের ছবি। দীর্ঘ পনেরো বছর ধরে সবুজ শিবিরের পতাকা নিয়ে চলতে থাকা শহরের অটো ইউনিয়নগুলি (Auto Union) রাতারাতি রং বদল করে সামিল হলো গেরুয়া ভিড়ে।

সোমবার নির্বাচনের ভোট গণনার কারণে রাস্তায় যান চলাচল কম থাকলেও মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন রুটে অটো চলাচল কিছুটা স্বাভাবিক হয়। তবে যাত্রীদের নজরে আসে অন্য ছবি। বেহালা, ঠাকুরপুকুর, তারাতলা, রাসবিহারী, কসবা, রুবি-সহ একাধিক রুটে অটোর মাথায় গেরুয়া পতাকা উড়তে দেখা যায়।
উত্তর কলকাতার উল্টোডাঙা, কাঁকুড়গাছি, বাগবাজার ও ব্যারাকপুর এলাকাতেও একই চিত্র ধরা পড়ে। এবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর, যাদবপুর, বারুইপুর এলাকাতেও সেই ছবিই দেখা যায়।

দক্ষিণ কলকাতার বালিগঞ্জের একটি অটো স্ট্যান্ডে মঙ্গলবার সকালে চালকদের সরাসরি বিজেপির পতাকা হাতে দেখা যায়। ডিজের তালে নাচ এবং আবির খেলতেও দেখা যায় কিছু চালককে। সেখানে এক অটোচালক জানান, “বিজেপি ইউনিয়ন (Auto Union) গড়ার ডাকেই আমরা একজোট হয়েছি।”

বারুইপুর অটো ইউনিয়নের (Auto Union) এক সংগঠক বলেন, নির্দিষ্ট রুটে অতিরিক্ত অটো নামানো, পারমিট নিয়ে অনিয়ম এবং পুলিশের বাড়তি জরিমানা নিয়ে দীর্ঘদিন ধরেই চালকদের মধ্যে ক্ষোভ জমছিল। তৃনমূল কংগ্রেসের পতন হতেই তাই রাতারাতি গেরুয়া শিবিরে যোগদান করেন তিনি। অন্যদিকে বেহালার এক চালকের কথায়, “একচেটিয়া নিয়ন্ত্রণের ফল ভুগতে হয়েছে আমাদের। বিজেপি আসায় আমরা খুশি।”

উল্লেখ্য, গত কয়েক মাসে এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি এবং জ্বালানির খরচ বাড়ায় অটো ভাড়া বেড়েছে প্রায় সব শহরেই। এর জেরে যাত্রীদের ভোগান্তিও বেড়েছে।এই পরিস্থিতিতে চালকদের একাংশ মনে করছেন, নতুন সরকারে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। রাজ্যে নতুন রাজনৈতিক সমীকরণের পর অটোচালকদের মধ্যে ‘ডাবল ইঞ্জিন’ সরকারের সুবিধা পাওয়ার আশাও তৈরি হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকলেও জ্বালানি ও গ্যাসের দামে ধারাবাহিক ঊর্ধ্বগতির প্রবণতা দেখা গেছে, ফলে পরিবহন খরচও কমেনি। ফলে অটো চালকদের আশা কতটা বাস্তবায়িত হবে তা সময়ই বলবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন