31 C
Kolkata
Tuesday, May 5, 2026
spot_img

জয়ের পরেই গুচ্ছের প্রতিশ্রুতি ! কী বার্তা দিলেন শুভেন্দু অধিকারী?

Aaj India Desk, কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়লাভের পরেই দলীয় কর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার সকালে এক বিবৃতিতে তিনি বলেন, এই জয় দেশপ্রেমিক ও দলীয় কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফল এবং নতুন সরকার রাজ্যের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) পশ্চিমবঙ্গবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, রাজ্যের মানুষ নরেন্দ্র মোদীর নেতৃত্বের উপর আস্থা রেখে বিজেপিকে সমর্থন করেছেন। এই সমর্থনকে তিনি “রাষ্ট্রবাদী শক্তির জয়” হিসেবে ব্যাখ্যা করেন। নতুন সরকারের লক্ষ্য হিসেবে তিনি একটি “উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ পশ্চিমবঙ্গ” গড়ে তোলার কথা বলেন। বিজেপি সরকার সকলকে সঙ্গে নিয়ে কাজ করবে এবং রাজ্যবাসীর সেবাকে অগ্রাধিকার দেবে বলে আশ্বাস দেন।

শুভেন্দু অধিকারীর পোস্ট : https://x.com/i/status/2051540047799951600

নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ক্ষেত্রে একাধিক সংস্থার ভূমিকার কথা তুলে ধরেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কমিশনের তত্ত্বাবধানে গোটা ভোটপর্ব সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য ও কলকাতা পুলিশের ভূমিকার কথাও আলাদা করে উল্লেখ করেন তিনি। নিরাপত্তা বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে তারা সাহায্য করেছেন বলে জানান তিনি।

বিবৃতির শেষে, এই নির্বাচনী ফলাফলকে সামনে রেখে তিনি জানান, নতুন সরকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে এবং প্রশাসনিক স্বচ্ছতা ও উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্মান রেখে রাজ্যের সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য হবে বলেও তিনি উল্লেখ করেন।

তবে এই সমস্ত প্রতিশ্রুতি কতটা পূর্ণ হবে ও কতটা আগের ইতিহাসের পুনরাবৃত্তি হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন