30 C
Kolkata
Saturday, May 2, 2026
spot_img

“নন্দীগ্রাম বা ভবানীপুর কোনওটাই নিশ্চিত নয়”,শুভেন্দুর মন্তব্য ঘিরে জল্পনা

Aaj India Desk,কলকাতা: বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। আর এরই মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে রাজনৈতিক দলগুলো হিসেব-নিকেশ এর কাজে, এক্সিট পোলের অস্তিত্ব নিয়েও চলছে জল্পনা। ঠিক তারই মাঝে নতুন করে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন ছড়ালো শুভেন্দু বক্তব্য।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, জয় নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী, ১৩৫ আসনের দাবি করেও তিনি থামেননি, আজ সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দেন “নন্দীগ্রাম বা ভবানীপুর কোনওটাই নিশ্চিত নয়” আদতে এই মন্তব্য অধিকারী নিশানাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি তিনি এও বলেন “উনি খুব টেনশনে আছে” অর্থাৎ জয় নিয়ে যে তিনি আত্মবিশ্বাসী একথা বলার অবকাশ রাখে না।

তবেই আত্মবিশ্বাস নিছকই রাজনৈতিক স্বার্থে , এবং বিরোধীদের বিরুদ্ধে চাপ সৃষ্টি করার জন্যই এমনটাই দাবি করছেন একাংশ।

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন,”এখনই এতো উত্তেজিত হওয়ার কিছু নেই, রাজনৈতিক দলগুলো নিজেদের জয়ের ব্যাপারে প্রচন্ড বেশি আত্মবিশ্বাসী, মাথায় রাখতে হবে জনগণের দ্বারা পরিচালিত এই প্রক্রিয়া আদতে ৪ ঠা মে শেষ কথা বলবে, তার আগে অতিরিক্ত আত্মবিশ্বাসী না হওয়ায় বোধহয় ভালো ” ।

যদিও সম্ভাব্য গণনা বলছে জয়ের হাসি হাসবে বিজেপি, যদিও নিশ্চিত নয় কেউই, তবে সুনিশ্চিত ভাবে এখনই বলা ঠিক হচ্ছে না, বদলানোটা যেমন সহজ নয় বদলটাও তেমন সহজ নয়। সুতরাং অপেক্ষা সময়ের জন্য” সমালোচক এদের একাংশের দাবি।

তবে একথা বলার অবকাশ রাখেনা যে রাজ্য রাজনীতি থেকে সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষারত ৪ ঠা মের, এখন দেখার বিষয় বদল নাকি বদলা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন