কলকাতা: দ্বিতীয় দফার ভোটে বেলা বাড়তেই চড়ছে অশান্তি, উত্তেজনার পারদ। খাস কলকাতার কালিঘাটে তৃণমূল, বিজেপি ধুন্ধুমার! পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। ভোর ছত্রভঙ্গ করতে ঘটনাস্থলে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, জয় হিন্দ ভবনের সামনে স্লোগান, পাল্টা স্লোগান, হাতাহাতি শুরু হয় তৃণমূল, বিজেপি কর্মীদের মধ্যে (TMC vs BJP)।
সূত্রের খবর, শুভেন্দু অইধিকারি ঘটনাস্থলে পৌঁছতেই তাঁকে দেখে ‘চোর চোর’ স্লোগান দেন তৃণমূল কর্মীরা বলে অভিযোগ। পাল্টা শুভেন্দু বলেন, “এরা ভোটার নয়, সব বহিরাগত”। ফোন করে তৎক্ষণাৎ ঘটনাস্থলে সিআরপিএফ পাঠাতে বলেন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (TMC vs BJP)। তার ঠিক ৫ মিনিটের মাথায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায় ঘটনাস্থলে।
মুখ্যমন্ত্রীর ভাত্রীবধু কাজরি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “বুথ পরিদর্শনের নামে ভোটারদের প্রভাবিত করতে এসেছিলেন শুভেন্দু”। তাঁকে দেখেই ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা। পাল্টা ‘জয় শ্রীরাম’ ধ্বনি তোলেন বিজেপি কর্মী সমর্থকরা। কিছুক্ষণের মধ্যে লাঠিচার্জ করে জমায়েত সরিয়ে দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিন্তু তার কিছুক্ষণ পর ফের উত্তেজনা শুরু হয় (TMC vs BJP)।
স্থানীয়দের অভিযোগ, ‘ভয় দেখিয়ে, লাঠি দিয়ে মারধোর করে আমাদের ভোট প্রভাবিত করার চেষ্টা করছে। শুভেন্দু অধিকারীর নির্দেশে বিজেপি কর্মীরা মারধোর করছে”! পাল্টা শুভেন্দু অধিকারীর বক্তব্য, “আমার উপর হামলা করা হয়েছে”। জানা গিয়েছে, নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই হরিশ চ্যাটার্জি স্ট্রিট ঘিরে ফেলেছেন কেন্দ্রীয় বাহিনী।
অন্যদিকে, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। পুলিশ অ কেন্দ্রীয় বাহিনী তাঁদেরকে গলির ভেতরে ঢুকিয়ে দেন।


