29 C
Kolkata
Friday, April 24, 2026
spot_img

ত্রিফলা প্রচার মোদীর, নির্বাচনে প্রভাব কী হল?

কলকাতা: একদিকে পশ্চিমবঙ্গে চলছিল প্রথম দফার বিধানসভা নির্বাচন অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Narendra Modi) চালাচ্ছিলেন তাঁর ত্রিফলা প্রচার, বিজয় সংকল্প সভা এবং রোড শো। নদিয়ার কৃষ্ণনগর থেকে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর- কাকদ্বীপ হয়ে তা শেষ হল হাওড়ায় রোড শো দিয়ে। মধ্যিখানে একবার বেলুড় মঠকেও ছুঁয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

নির্বাচনের হাল হকিকত দেখে ভারতীয় নির্বাচন কমিশনকে ধন্যবাদও জানান তিনি । প্রত্যশামতই মোদী দাবি করেন জনগণের সমর্থন তাঁদের দিকেই । মোদীর কথায়, ‘ গলি থেকে পাড়া, সবাই বলছেন, পাল্টানো দরকার। যেখানে বেশি ভোট পড়ে, সেখানে বিপুল ভোট পায় বিজেপি। ৪ মে পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় উৎসব। অনেক জেলায় খাতাই খুলতে পারবে না তৃণমূল। তৃণমূলের বিদায় নিশ্চিত’!

কৃষ্ণনগরের সভা থেকে কি বললেন মোদী?
এদিন দুপুর একটা নাগাদ কৃষ্ণনগরের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Narendra Modi) ভোটারদের উদ্দেশে গ্যারান্টি দেন ।তিনি বলেন, “আজ আমি ১০ গ্যারান্টি দিচ্ছে, মা-বোনেদের উপর অত্যাচার হলে কড়া শাস্তি দেওয়া হবে, বাংলার পুলিশে প্রচুর মহিলাকে নেওয়া হবে, মাতৃশক্তি ভরসা কার্ডে বছরে ৩৬ হাজার টাকা পাবে মহিলারা, বাংলার বিজেপি সরকার মেয়েদের গ্রাজুয়েশেনর জন্য ৫০ হাজার টাকা দেবে, গর্ভবতীদের ২১ হাজার টাকা দেওয়া হবে, বাংলা বিজেপি শিশুদের পুষ্টির জন্য ৩৬ হাজার টাকা দেওয়া হবে, সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে মেয়েদের ভবিষ্যত সুরক্ষিত করা হবে, মহিলাদের স্বরোজগার প্রকল্পে ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে, বাংলার মেয়েদের আয়ুস্মান যোজনায় ৫ লক্ষ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা,সার্ভাইক্যাল ক্যানসারের বিনামূল্যে টিকা , প্রধানমন্ত্রী আবাস যোজনায় মহিলাদের বিনামূল্যে ঘর। এটা মোদী র ১০ গ্যাারান্টি”।

কাকদ্বীপের সভা থেকে কি বললেন? 

ওয়াকিবহাল মহলের নজর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ( Narendra Modi) কাকদ্বীপের প্রচার নিয়ে। এদিন দুপুর তিনটে নাগাদ তিনি কাকদ্বীপ স্পোর্টস কমপ্লেক্সে পৌঁছন। মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির কয়েকজন বিধায়ক। এই মঞ্চ থেকে তিনি গঙ্গাসাগর সেতুর ব্যাপারে উষ্মা প্রকাশ করে বলেন ,’ গঙ্গাসাগরে এখনও পর্যন্ত একটি পাকা সেতু তৈরি হয়নি, যদিও তৃণমূল আগে প্রতিশ্রুতি দিয়েছিল। তৃণমূল শুধু নিজের কথাই ভাবে, পশ্চিমবঙ্গের মানুষের কথা ভাবে না।’

আরজি কর এবং সন্দেশখালির প্রসঙ্গ টেনে তৃনমূল সরকারকে ধর্ষকের সরকার বলে উল্লেখ করেন। পাশাপাশি উঠে আসে অনুপ্রবেশ সংক্রান্ত সমস্যার কথাও। কাকদ্বীপের সভা শেষ হলে হাওড়ায় রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Narendra Modi)। সেখানে তাঁকে দেখার জন্য জন সমুদ্র নামে।

আগামী কয়েকদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Narendra Modi) বেশ কিছু সভা করবেন পশ্চিমবঙ্গে। আগামীকাল ২৪ এপ্রিল বারুইপুরের চম্পাহাটিতে এবং পানিহাটির অমরাবতী মাঠে মোদীর সভা করার কথা। পানিহাটির সভায় প্রধানমন্ত্রীর মঞ্চে হাজির থাকবেন পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথ। এছাড়াও ভবানীপুরে যাওয়ার কথা তাঁর।

রাজনৈতিক মহল থেকে বারবার কটাক্ষ করা হয় কেবল ভোটের সময় বাংলার কথা মনে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ( Narendra Modi)। বিধানসভা নির্বাচনের মধ্যে বার বার তার এই সভা কি ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা? উঠছে প্রশ্ন ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন