37 C
Kolkata
Thursday, April 23, 2026
spot_img

ভোটকেন্দ্রে নিয়মভঙ্গ? ইভিএম দেখানো নিয়ে অভিযোগ বাঁকুড়ায়

Aaj India Desk, বাঁকুড়া: সকাল থেকে শুরু হয়েছে নির্বাচন প্রক্রিয়া , শতাংশের অংক বেশ খানিকটা এগিয়ে বাঁকুড়া (Bankura), সকাল নটা পর্যন্ত ২০.২০% ভোটের হার। যা অন্যান্য জেলার তুলনায় বেশ খানিকটা এগিয়ে ।

বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভার খোসবাগ গ্রামে ভোটের দিন ভোট কেন্দ্রে দেখা গেল এক অন্য চিত্র আর সেখান থেকেই বিতর্কের সৃষ্টি । ৯৪ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলল বিজেপি (BJP)।

তাঁদের দাবি , ওই বুথের কাছেই তৃণমূল কংগ্রেসে (TMC)-এর কর্মীরা জমায়েত করেছে এবং নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে। তাদের অভিযোগ, এইভাবে ভোটারদের নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে প্রভাবিত করা হচ্ছে।

যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। দলের এক নেতা জানিয়েছেন, অল্প শিক্ষিত ভোটারদের ভোট দেওয়ার পদ্ধতি বোঝাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর সঙ্গে প্রভাব খাটানোর কোনও সম্পর্ক নেই। বিজেপি স্ অভিযোগ মিথ্যা এমনটাই দাবি করেন কর্মীরা ।

ভোটারদের সুবিধার জন্য তাদের তরফে জল ও হালকা খাবারের ব্যবস্থাও করা হয়েছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তবে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইন্দাসের অন্য এক বুথে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ঘটনা সেখানে ধরা দিয়েছে ভাঙচুরের চিত্র ।বাঁকুড়ার ইন্দাস বিধানসভার লাউগ্রাম – এ কদমা বুথের বাইরে সিপিএম ও তৃণমূল কংগ্রেসের ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বুথের ১০০ মিটার বলয়ের বাইরে ক্যাম্প করা হয়েছিল। কিন্তু তা শর্তেও কেন্দ্রীয় বাহিনী এসে ওই ক্যাম্পে ভাঙচুর চালায় বলে দাবি দুই রাজনৈতিক দলের।

এই ঘটনাকে ঘিরে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম ও তৃণমূল নেতৃত্ব। তাদের বক্তব্য, নিয়ম মেনেই ক্যাম্প করা সত্ত্বেও কেন এমন পদক্ষেপ নেওয়া হল, তা খতিয়ে দেখা প্রয়োজন। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও কেন্দ্রীয় বাহিনীর তরফে এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন