33 C
Kolkata
Tuesday, April 21, 2026
spot_img

টেস্ট ক্রিকেটের গুরুত্ব কমছে? বিসিসিআইয়ের নয়া পরিকল্পনায় বিতর্ক

Aaj lndia Desk ,কলকাতা: আইপিএল (IPL) শেষ হওয়ার পরপরই খুব অল্প সময়ের ব্যবধানে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হচ্ছে টিম ইন্ডিয়াকে।

৩১ মে আইপিএল (IPL) ফাইনালের পর মাত্র কয়েক দিনের বিরতিতেই ৬ জুন থেকে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে নামবে ভারত। এই দ্রুত সূচি নিয়ে দলের ভেতরেই তৈরি হয়েছে অসন্তোষ।শোনা যাচ্ছে, ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir ) এবং অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)এই সূচি নিয়ে একেবারেই খুশি নন। তাঁদের মতে,আইপিএলের দীর্ঘ ও ক্লান্তিকর মরশুমের পর খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম না দিয়ে সরাসরি টেস্টে নামানো হলে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে।এই পরিস্থিতিতে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি, যার নেতৃত্বে আছেন অজিত আগারকর, কিছু রিজার্ভ খেলোয়াড় প্রস্তুত রাখার কথাও ভাবছে বলে জানা যাচ্ছে, যাতে প্রয়োজন হলে মূল দলে পরিবর্তন আনা যায়।

সব মিলিয়ে, আইপিএল শেষের পর দ্রুত টেস্ট সূচি ঘিরে ভারতীয় ক্রিকেটে তৈরি হয়েছে নতুন বিতর্ক ফিটনেস, বিশ্রাম এবং প্রস্তুতি নিয়ে উঠছে বড় প্রশ্ন।

রিপোর্ট বলছে এত ঘন সূচির বিপক্ষে নাকি শুরু থেকেই আপত্তি জানিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমন গিল। তারা আগে থেকেই বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করে এই টাইট ক্যালেন্ডারের বিরোধিতা করেছিলেন বলে খবর।তবে বোর্ডের নির্বাচক কমিটি সূচিতে কোনও পরিবর্তন না আনলেও বিকল্প পরিকল্পনা হিসেবে কিছু নতুন মুখকে প্রস্তুত রাখার উদ্যোগ নিয়েছে। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করা গুরনূর ব্রার, মনব সুতার, আকিব নবি এবং দেবদত্ত পড়িক্কলকে স্কোয়াডে সুযোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

অন্যদিকে, আইপিএলের ধকল এবং তার পরপরই আসন্ন কঠিন টেস্ট সিরিজের কথা মাথায় রেখে জসপ্রীত বুমরাহ, শুভমন গিল, কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত মিলছে। পুরো বিষয়টি এখন ওয়ার্কলোড ম্যানেজমেন্টকে কেন্দ্র করে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

 

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন