31 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

I-Pac শুনানি: তৃণমূলের পিটিশন ‘ভুল’! হাইকোর্টে মামলার মুলতুবি চাইল ইডি

কলকাতা: বুধবার কলকাতা হাইকোর্টে আইপ্যাক (I-Pac) কান্ডের মামলার শুনানির শুরুতেই মুলতুবি চাইল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি (ED)। সুপ্রিম কোর্টে শুনানি না হওয়া পর্যন্ত শুনানি মুলতুবি থাকলে মাথায় আকাশ ভেঙে পড়বে না বলে উল্লেখ করেন ইডির আইনজীবী। পাশাপাশি, ৮ জানুয়ারি আইপ্যাকের (I-Pac) অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়ি থেকে ‘নথি বাজেয়াপ্ত’ করার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) মামলায় ‘পার্টি’ করার আর্জি জানান তিনি।

এদিন বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ইডির আইনজীবী দাবী করেন, “আইপ্যাক কান্ডে তৃণমূলের দায়ের করা মামলার কোনও গ্রহণযোগ্যতা নেই। এই মামলায় ইডি তথ্য বাজেয়াপ্ত করেছে এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।” কোনও সংবেদনশীল নথি বাজেয়াপ্ত করা হয়নি বলে দাবী ইডির। পাশাপাশি, তৃণমূলের তরফে শুভাশিস চক্রবর্তীর মামলা করা নিয়েও প্রশ্ন তোলেন ইডির তরফের আইনজীবী।

কি বলল তৃণমূল?

তৃণমূলের তরফের আইনজীবী মেনকা গুরুস্বামী শুনানির পক্ষে সওয়াল করে বলেন, ইডি নিজেদের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। এটা আশ্চর্যের।” এরপর সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা জোড়া মামলার প্রসঙ্গ টেনে তৃণমূল পক্ষের আইনজীবী বলেন, “সুপ্রিম কোর্টে তৃণমূল কোনও ক্যাভিয়েট দখল করেনি। এটা সম্পূর্ণ ভুল দাবী।” সুপ্রিম কোর্টের মামলায় তৃণমূল যুক্ত নয় বলে উল্লেখ করেন আইনজীবী মেনকা গুরুস্বামী।

আইপ্যাক মামলার লাইভ স্ট্রিমিং

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি আইপ্যাক (I-Pac) অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির (ED) তল্লাশি ও সেই অভিযানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘নথি কেড়ে নেওয়া’ নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। গত শুক্রবার সেই মামলার শুনানি থাকলেও এজলাসে অত্যধিক ভিড়ের জন্য শুনানি শুরুই কোর্টে পারেননি বিচারপতি শুভ্রা ঘোষ। শুনানি মুলতুবি রেখে ১৪ তারিখ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। গত শুনানির কথা মাথায় রেখে এদিন কেবলমাত্র মামলাকারী ও মামলায় যুক্তদের এজলাসে থাকার অনুমতি দেওয়া হয়। সম্পূর্ণ শুনানির লাইভ স্ট্রিমিং চলে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন