32 C
Kolkata
Monday, April 20, 2026
spot_img

অসীম, অমিতের পর এবার দেবদীপ ? কি উপহার দিতে চলেছে খড়দহ ?

Aaj India Desk, উত্তর ২৪ পরগণা : আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে খড়দহ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়ছেন সাংবাদিকতা থেকে রাজনীতিতে আসা দেবদীপ পুরোহিত (Devadeep Purohit)। Aaj Indiaর সূত্রে জানা গিয়েছে যে তিনি যদি জয়ী হন তবে তাঁকে অর্থ দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে।

দেবদীপ পুরোহিত (Devadeep Purohit) কলকাতার একটি বিখ্যাত ইংরেজি দৈনিক সংবাদপত্রে সাংবাদিক ছিলেন। পরে তিনি সেই পেশা ছেড়ে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরে (সিএমও-র সঙ্গে যুক্ত) মিডিয়া উদ্যোগ ও পিআর-এর উপদেষ্টা হিসেবে কাজ করেন। বর্তমানে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিশেষ ঘনিষ্ঠ বলে পরিচিত।

কেনো মন্ত্রিত্ব নিয়ে জল্পনা ?

রাজ্যে যদি চতুর্থ বার তৃণমূল কংগ্রেস সরকার গঠন করে তবে দলের অর্থনীতি ও শিল্প-বোঝা দক্ষ মুখের প্রয়োজন হবে। প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র দীর্ঘদিন সক্রিয় রাজনীতির বাইরে থাকায় নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে। অর্থ ও শিল্প ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের গুরুত্ব বাড়ছে। এই প্রসঙ্গেই খড়দহের ঐতিহাসিক প্রেক্ষাপটে দেবদীপের নাম উঠে আসছে। এই কেন্দ্র থেকেই রাজ্য পেয়েছে দুই প্রাক্তন অর্থমন্ত্রী, বাম আমলের অসীম দাশগুপ্ত এবং তৃণমূল আমলের অমিত মিত্র। তাই খড়দহ আবার অর্থমন্ত্রী উপহার দেবে কিনা তা নিয়ে চলছে জল্পনা। তবে দল বা সরকারের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

উপযুক্ত ব্যক্তি হিসেবে উঠছে নাম

উল্লেখ্য, দেবদীপ পুরোহিতের (Devadeep Purohit) শিক্ষাজীবন রামকৃষ্ণ মিশন রহড়ায় শুরু। সাংবাদিকতায় তিনি অর্থনীতি-শিল্প বিষয়ে দক্ষতার জন্য বিশেষ পরিচিত। সহকর্মী ও রাজনৈতিক মহলেও তাঁর বিশ্লেষণী ক্ষমতা ও পরিশ্রমের জন্য সুনাম রয়েছে। ফলে অর্থ দপ্তরের পদে আসীন হওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি হিসেবে তাঁর নাম বার বার উঠে আসছে রাজনৈতিক মহলে।

অন্যদিকে খড়দহ বিধানসভা কেন্দ্র (উত্তর ২৪ পরগনা) ঐতিহ্যগতভাবে তৃণমূলের শক্ত ঘাঁটি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাজল সিংহ জয়ী হন, তাঁর মৃত্যুর পর উপনির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায় জয়ী হয়ে মন্ত্রী হন। এই বিধানসভা নির্বাচনে সিপিএম-এর দেবজ্যোতি দাস, কংগ্রেসের জয়দেব ঘোষ এবং বিজেপি প্রার্থী কল্যাণ চক্রবর্তীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন দেবদীপ পুরোহিত। ফলে এই কেন্দ্রে দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোট হওয়ার পরেই নির্বাচনী ফলাফলই এই ইঙ্গিতের সত্যতা প্রমাণ করবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন