34 C
Kolkata
Monday, April 20, 2026
spot_img

“মহিলা সংরক্ষণ থামাতে পারবে না কেউ!”-বিরোধীদের কড়া হুঁশিয়ারি মোদীর 

Aaj India Desk, নয়াদিল্লি: লোকসভায় ১৩১তম সংবিধান সংশোধনী বিল, অর্থাৎ মহিলা সংরক্ষণ বিল, পাশ করাতে ব্যর্থ হওয়ার পর রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। আসন পুনর্বিন্যাস সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ বিলটি শুক্রবার লোকসভায় (Lok Sabha) প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় আটকে যায়। এর পর শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানে তিনি বিরোধীদের তীব্র আক্রমণ করেন এবং বলেন, “নারী ক্ষমতায়নের পথে বাধা সৃষ্টি করে তারা ‘পাপ’ করেছে, যার ‘শাস্তি’ দেশের জনগণ দেবে।”

জাতির উদ্দেশে ভাষণে কী বললেন প্রধানমন্ত্রী?

গতকাল লোকসভায় ভোটাভুটিতে ১৩১তম সংবিধান সংশোধনী বিল পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় তা পাশ করানো সম্ভব হয়নি। এই প্রসঙ্গ টেনে মোদী বলেন, ভারতের নারীশক্তির বিকাশকে কার্যত রুদ্ধ করা হয়েছে। তিনি দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করে জানান, “সমস্ত চেষ্টা সত্ত্বেও বিলটি সংসদে পাশ করানো যায়নি এবং এজন্য তিনি দেশের মা ও বোনদের কাছে ক্ষমা চান।”

নারীদের স্বপ্ন ভাঙার অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিরোধীরা দেশের নারীশক্তির অগ্রগতিকে থামিয়ে দিয়েছে। তাঁর বক্তব্য, “বিলটি পেশের সময় সংসদে যারা হাততালি দিয়েছিলেন, সেই নারীরাই ভবিষ্যতে এই আচরণ ক্ষমা করবেন না।”

তৃণমূলকে তীব্র নিশানা প্রধানমন্ত্রীর

তৃণমূল কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, “নারীসমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সুযোগ ছিল, তা তারা নষ্ট করেছে।” একই সঙ্গে তিনি বিল পাশ না হওয়াকে ‘ভ্রূণহত্যা’-র সঙ্গে তুলনা করে কংগ্রেস, ডিএমকে ও তৃণমূলের মতো দলগুলিকে দায়ী করেন।

কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রী

কংগ্রেসকেও কড়া ভাষায় আক্রমণ করে মোদী বলেন, “দলটি অতীতের ভুল শুধরানোর সুযোগ পেলেও তা নেয়নি। কংগ্রেস এখন আঞ্চলিক দলগুলির উপর ভর করে টিকে থাকার চেষ্টা করছে।” পাশাপাশি তিনি বিরোধীদের পরিবারতন্ত্র নিয়েও প্রশ্ন তোলেন এবং দাবি করেন, তারা নিজেদের পরিবারের বাইরে নারীদের অগ্রগতি চান না।

মহিলাদের সম্মান ক্ষুণ্ণ করেছে বিরোধীরা: মোদী

মোদী আরও বলেন, “আসন পুনর্বিন্যাস কার্যকর হলে সংসদে নারীদের প্রতিনিধিত্ব আরও বাড়বে, তাই বিরোধীরা এই বিলের বিরোধিতা করেছে।” তাঁর দাবি, দেশের নারীসমাজ কংগ্রেস ও তাদের সহযোগীদের এই আচরণ ক্ষমা করবে না।

নারীশক্তির আশীর্বাদ আমাদের সঙ্গেই আছে

ভাষণের শেষে প্রধানমন্ত্রী আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, “যদিও এইবার বিলটি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তবুও দেশের ‘শতভাগ নারীশক্তির আশীর্বাদ’ সরকারের সঙ্গে রয়েছে।” তাঁর কথায়, “নারী সংরক্ষণের পথে যত বাধাই আসুক, তা দূর করা হবে এবং এই লক্ষ্যে সরকারের সংকল্প অটল থাকবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন