28 C
Kolkata
Thursday, April 23, 2026
spot_img

ভোটের আগে কড়া নজরদারি : ‘সুপার সেনসিটিভ’ বুথে কমিশনের বাড়তি পাহারা !

Aaj India Desk, কোচবিহার : নির্বাচনের প্রাক্কালে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে তৎপর নির্বাচন কমিশন (Election Commission)। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য ইতিমধ্যেই জেলায় পৌঁছেছে ১৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে রয়েছে সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি-র পাশাপাশি পাঞ্জাব পুলিশের ১০টি কোম্পানি। এর মধ্যেই যেখানে ‘বাতিল’ ভোটারের সংখ্যা বেশি বা অতীতে অশান্তির নজির রয়েছে, সেসব বুথ নিয়ে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে নতুন বার্তা দিয়েছে কমিশন।

কী কী বাড়তি প্রযুক্তি ব্যবহার হবে ?

জেলা পুলিশ-প্রশাসন সূত্রে জানা গেছে, ‘আন্ডার ট্রায়াল’ ভোটার এবং বাদ পড়া নামের সংখ্যাকে ভিত্তি করে কিছু বুথ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কোচবিহারের ৯টি বিধানসভা কেন্দ্রের মোট ২,৬৭৭টি বুথের মধ্যে বেশিরভাগই ‘সেনসিটিভ’। এর বাইরে আরও ৩০০-র বেশি বুথকে ‘সুপার সেনসিটিভ’ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন (Election Commission)।

সেনসিটিভ’ বুথে বসানো হবে দুটি করে ক্যামেরা। ‘সুপার সেনসিটিভ’ বুথে থাকবে তিনটি করে ক্যামেরা। এই ক্যামেরাগুলি জিপিএস-এর মাধ্যমে কুইক রেসপন্স টিম (QRT)-এর সঙ্গে যুক্ত থাকবে। কোথাও সমস্যা দেখা দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারবে দলটি।

কেন এই বাড়তি সতর্কতা ? 

কমিশন সূত্রে খবর, যেসব বুথে ‘ডিলিটেড’ ভোটারের সংখ্যা বেশি, সেখানে ভোটের দিনে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই আগাম সতর্কতা। কোচবিহারে মোট ২,৩৮,১০৭ জন ‘আন্ডার ট্রায়াল’ ভোটারের মধ্যে ১,১৭,৩৮২ জনকে বৈধ ধরা হয়েছে। বাকি ১,২০,৭২৫ জনের নাম বাদ দেওয়া হয়েছে। এছাড়া ২০২১ সালের শীতলখুচি বিধানসভা নির্বাচনে গুলি চলার ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখে এবার বাড়তি সতর্কতা নিচ্ছে কমিশন (Election Commission), যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

কোচবিহারের জেলা পুলিশ সুপার জসপ্রীত সিং বলেন, “প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ভোটের ৭২ ঘণ্টা আগে সমস্ত বুথের ব্যবস্থা চূড়ান্ত করা হবে।” পাশাপাশি নির্বাচনের আগে এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখতে সরাসরি মাঠে নেমেছেন পুলিশ কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে নির্বাচনের সময় এলাকার নিরাপত্তা বজায় আছে কিনা তা জানার চেষ্টা করছেন তাঁরা। পুলিশ ও প্রশাসন সূত্রে ইঙ্গিত, ভোটের আগে সংবেদনশীল এলাকাগুলিতে নজরদারি আরও বাড়ানো হবে। ভোটের দিন যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়, সেটাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন