29 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

এনুমারেশন ফর্মে গণ্ডগোল! SIR শুনানিতে তলব দেবকে

কলকাতা: এবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার (SIR) শুনানিতে দেবকে (Dev) নোটিশ। জানা গিয়েছে, অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদের এনুমারেশন ফর্মে (Enumeration Form) গণ্ডগোল থাকায় তাঁকে তলব করা হয়েছে, বলে জানা গিয়েছে। বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ শুনানি কেন্দ্রে হাজির হন দেব। তিনি বলেন, “তৃণমূল সাংসদ হিসেবে নয়, নাগরিক হিসেবে এসেছি”।

সেইসঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সমগ্র প্রক্রিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অভিনেতা তথা সাংসদ। তাঁর প্রশ্ন, “২০১১ থেকে ভোট দিয়ে আসছি। তাহলে কি সেগুলোর কোনও বৈধতা নেই”। SIR-এর ফলে আমজনতার হয়রানি হচ্ছে বলে উল্লেখ করেন ঘাটালের সাংসদ। তিনি বলেন, “এই ঠাণ্ডায় অসুস্থ, বৃদ্ধ মানুষদের ডাকা হচ্ছে। কাদের নির্দেশে কমিশন এই তাড়াহুড়ো করে প্রক্রিয়া সম্পন্ন করছে তা সবাই বুঝতে পারছেন।”

পরিবারের তিন সদস্যকেও নোটিশ

প্রসঙ্গত, তৃণমূল সাংসদ দেবের (Dev) জন্ম পশ্চিম মেদিনীপুরের ঘাটালেই। তবে বাবার কর্মসূত্রে সপরিবারে তাঁরা মুম্বইয়ে চলে গিয়েছিলেন। অভিনয় সূত্রে পশ্চিমবঙ্গে ফিরে এসে বর্তমানে দক্ষিণ কলকাতার ৯৩ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা দীপক অধিকারী ওরফে দেব। এনুমারেশন ফর্মে গণ্ডগোল থাকায় অভিনেতা-সাংসদ সহ তাঁর পরিবারের তিন সদস্যকেও নোটিশ পাঠানো হয়েছিল। এদিন শুনানি কেন্দ্রের বাইরে দেব বলেন, “যা কাগজপত্র চাওয়া হয়েছিল দিয়েছি। নাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব।”

খসড়া তালিকা প্রকাশের পর শুরু হয়েছে শুনানি

উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (SIR)। ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে শুরু হয়েছে এসআইআর শুনানি। ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে এনুমারেশন ফর্মে যোগ না থাকা ব্যক্তিদের প্রথম দফায় শুনানিতে ডাকছে নির্বাচন কমিশন। এছাড়াও তালিকায় সন্দেহভাজন ১.৩৬ কোটি ভোটারকেও শুনানিতে হাজির হতে হবে। তবে অসুস্থ, এবং ৮৫ বছরের বেশি নাগরিকদের শুনানিতে হাজিরা দিতে হবে না। কমিশনের প্রতিনিধিরাই তাঁদের বাড়িতে গিয়ে সাহায্য করবেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন