34 C
Kolkata
Friday, April 17, 2026
spot_img

IPL ২০২৬-এ বড় চমক? হার্দিকের জায়গায় আবার রোহিত!

Aaj lndia Desk,মুম্বই:মনোজ তিওয়ারি (Manoj Tiwary) এবার সরাসরি নিশানা করলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)-কে। ২০২৬ সালের IPL-এ মুম্বই ইন্ডিয়ান্স(MI)-এর পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করে তিনি স্পষ্ট জানালেন দলের ঘুরে দাঁড়াতে নেতৃত্বে বদল জরুরি।তাঁর মতে, অধিনায়ক হিসেবে হার্দিক এখনও প্রত্যাশা পূরণ করতে পারেননি। তাই দলের স্বার্থে আবারও নেতৃত্ব তুলে দেওয়া উচিত অভিজ্ঞ রোহিত শর্মা-র হাতে।মনোজের এই মন্তব্য ইতিমধ্যেই ক্রিকেট মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে মুম্বই শিবিরে কি সত্যিই আসতে চলেছে বড় পরিবর্তন?

ওয়াংখেড়ে স্টেডিয়াম-এ বৃহস্পতিবার রানবন্যা হলেও শেষ হাসি হাসতে পারল না মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৯৫ রান তোলে তারা। কুইন্টন ডি কক অপরাজিত ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, আর নমন ধীর-এর অর্ধশতরান দলকে শক্ত ভিত দেয়।তবে এত বড় স্কোরও রক্ষা করতে পারেনি মুম্বইয়ের বোলাররা। জবাবে পাঞ্জাব কিংস অনায়াসে লক্ষ্য ছুঁয়ে ফেলে। প্রভসিমরন সিং ও শ্রেয়স আইয়ার-এর দাপুটে ব্যাটিংয়ে ম্যাচ কার্যত একতরফা হয়ে যায়।এই হারের ফলে টানা চতুর্থবার পরাজয়ের স্বাদ পেল মুম্বই চাপ আরও বাড়ল দলের ওপর। অধিনায়কত্ব নিয়েই এখন সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে হার্দিক পান্ডিয়া-কে ঘিরে। হারের পর তিনি সতীর্থদের দায় নেওয়ার কথা বললেও, সেই ব্যাখ্যায় সন্তুষ্ট নন মনোজ তিওয়ারি।

মনোজের সাফ বক্তব্য দলের আগে অধিনায়ককেই নিজের পারফরম্যান্স নিয়ে ভাবতে হবে। তাঁর মতে, সমস্যাটা শুধু এই মরশুমের নয়, অনেক আগে থেকেই শুরু। তিনি স্মরণ করিয়ে দেন, রোহিত শর্মা-র নেতৃত্বে ২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত একাধিক সাফল্য পেয়েছে মুম্বই, কিন্তু সাম্প্রতিক সময়ে সেই ধারাবাহিকতা হারিয়েছে দল। মনোজ আরও বলেন, অধিনায়ক হিসেবে হার্দিকের সিদ্ধান্ত ও নেতৃত্ব যথেষ্ট প্রভাব ফেলতে পারছে না। একজন নেতার সব সময় সক্রিয়, আগ্রাসী ও সামনে থেকে পথ দেখানো জরুরি সেই জায়গাতেই ঘাটতি দেখছেন তিনি। সব মিলিয়ে, মুম্বই শিবিরে এখন প্রশ্ন একটাই নেতৃত্বে বদল কি সময়ের দাবি?

ব্যাটিং অর্ডার ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ম্যাচের ১৪তম ওভারে ১৩৪/৩ স্কোরে বেশ শক্ত অবস্থানে ছিল মুম্বই। কিন্তু শেষের দিকে সিদ্ধান্ত নিয়েই উঠছে প্রশ্ন। শেরফান রাদারফোর্ডের আগে নিজেই পাঁচ নম্বরে নামেন হার্দিক। তবে তাঁর ইনিংস খুব একটা কার্যকর হয়নি ১২ বলে করেন মাত্র ১৪ রান।এই সিদ্ধান্তকে ঠিক মানতে পারছেন না মনোজ । তাঁর মতে, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এমন গুরুত্বপূর্ণ সময়ে হার্দিকের উপরের দিকে নামা ভুল ছিল। কারণ,শেরফান রাদারফোর্ড (Sherfane Rutherford) শেষ পর্যন্ত মাত্র ৫টি বল খেলার সুযোগ পান। মনোজের দাবি, রাদারফোর্ড যদি আরও বেশি বল পেতেন, তাহলে কয়েকটি বড় শট বিশেষ করে ৩-৪টি ছক্কা খেলায় বড় পার্থক্য গড়ে দিতে পারত।সব মিলিয়ে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যাটিং অর্ডার নিয়ে এই সিদ্ধান্তই এখন সমালোচনার কেন্দ্রবিন্দু।

বোলিং কৌশল নিয়েও উঠেছে তীব্র প্রশ্ন। মুম্বইয়ের অধিনায়ক হার্দিক ( Hardik Pandya)-র সিদ্ধান্তে একেবারেই সন্তুষ্ট নন মনোজ ( Manoj Tiwary)। বিশেষ করে, কেন ম্যাচের শুরুতেই বুমরা (Jasprit Bumrah)-কে আক্রমণে আনা হলো না, তা নিয়ে তাঁর স্পষ্ট আপত্তি রয়েছে।মনোজের মতে, যখন বুমরাকে প্রথম ওভারেই ব্যবহার করা হলো না, তখন দ্বিতীয় ওভারে এনে খুব একটা কৌশলগত লাভ হয়নি। অন্যদিকে দীপক চাহার (Deepak Chahar) সুইং আদায় করতে ব্যর্থ হন, যা শুরুতেই দলকে চাপে ফেলে। এর বিপরীতে শ্রেয়াস (Shreyas Iyer)-এর অধিনায়কত্বকে তিনি প্রশংসা করেছেন তাঁর মতে, প্রতিপক্ষ দলের পরিকল্পনা ছিল অনেক বেশি সুসংগঠিত ও কার্যকর।এখানেই থেমে থাকেননি মনোজ। তাঁর দাবি, যদি সত্যিই দল ঘুরে দাঁড়াতে চায়, তবে নেতৃত্বে বদল আনা জরুরি। তাঁর মতে, রাহিত (Rohit Sharma)-র হাতেই আবার দায়িত্ব ফিরিয়ে দেওয়া উচিত, কারণ তাঁকে সরানোটা ঠিক সিদ্ধান্ত ছিল না।উল্লেখ্য, বল হাতেও খুব একটা প্রভাব ফেলতে পারেননি হার্দিক। তিন ওভারে ৩৯ রান খরচ করেন তিনি। ২০২৪ সাল থেকে মুম্বইয়ের নেতৃত্বে থাকা হার্দিকের জন্য এটি তৃতীয় মরশুম, আর সেই পথচলাতেই এখন প্রশ্নচিহ্নটা আরও গাঢ় হচ্ছে।

 

 

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন