Aaj India Desk,কলকাতা: সকাল থেকে বিকেল ৫টা ২১ মিনিট পর্যন্ত আকাশে থাকবে বৈশাখী অমাবস্যার গভীরতা পুরনো হিসেব মিটিয়ে ফেলার সময়। আর ঠিক তার পরেই শুরু হবে নতুন অধ্যায়, বৈশাখ শুক্লা প্রতিপদ নতুন শুরু, নতুন আশা। আজ চাঁদ নিজের অবস্থান বদলে মীন থেকে মেষে প্রবেশ করছে। ফলে আবেগ থেকে বেরিয়ে অনেকেই আজ সিদ্ধান্ত নেবেন বাস্তবতা আর সাহসের ওপর ভর করে।
দিনের প্রথম ভাগটা একটু শান্ত, অন্তর্মুখী নিজেকে বোঝার সময়। কিন্তু সন্ধ্যার পর বদলে যাবে মুড উৎসাহ, এনার্জি আর নতুন কিছু শুরু করার তাগিদ বাড়বে। যাঁরা এতদিন দ্বিধায় ছিলেন, তাঁদের জন্য আজকের দিনটা বিশেষ। পুরনো সমস্যার ইতি টেনে নতুন পথে হাঁটার সুযোগ আসবে।কর্মক্ষেত্রে যারা নতুন উদ্যোগ নিতে চাইছেন, তাঁদের জন্য বিকেলের পর সময়টা সবচেয়ে শুভ। আর ব্যক্তিগত জীবনে জমে থাকা কথা বলার জন্যও আজকের সন্ধ্যা হতে পারে পারফেক্ট।এক কথায়, আজকের দিনটা শেষের মধ্যে লুকিয়ে নতুন শুরুর ইঙ্গিত।
আজকের দিনটা জ্যোতিষ মতে বেশ বিশেষ আকাশে একসঙ্গে তৈরি হয়েছে বৈধৃতি যোগ ও বিষকুম্ভ যোগ, যার প্রভাব পড়বে প্রায় সব রাশির ওপরই। এর সঙ্গে রয়েছে রেবতী ও অশ্বিনী নক্ষত্রের অবস্থান, ফলে দিনের আবহাওয়া কখনও শান্ত, কখনও চঞ্চল হতে পারে।শুক্রবার হওয়ায় আজকের দিনটি মা লক্ষ্মীর আরাধনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে ৫টা ৫৮ মিনিটে এই সময়সীমার মধ্যেই ভাগ্যের ওঠানামা স্পষ্টভাবে অনুভব করতে পারেন অনেকে।আজ কারও জীবনে আসতে পারে সাফল্য, অর্থলাভ বা সুখবর লক্ষ্মীর কৃপায় কিছু রাশি থাকবে একেবারে ভাগ্যের শীর্ষে। আবার কিছু রাশির ক্ষেত্রে ছোটখাটো বাধা, মানসিক চাপ বা কাজের জটিলতা দেখা দিতে পারে।তাই আজকের দিনটা কার জন্য সোনালি সুযোগ, আর কার জন্য সতর্ক থাকার বার্তা তা জেনে নেওয়া জরুরি। চলুন, বিস্তারিত দেখে নেওয়া যাক আজ কোন রাশির ভাগ্য উজ্জ্বল, আর কারা একটু সাবধানে চলবেন ।
মেষ রাশির আজকের দিন:
আজ দিনটা বেশ ব্যস্ত যাবে, তাই অযথা চাপ না নিয়ে ধীরে সুস্থে কাজ সামলান। পরিবারে সামান্য অশান্তি হতে পারে, ঠান্ডা মাথায় মেনে চলাই ভালো। খরচে লাগাম টানুন, না হলে দুশ্চিন্তা বাড়তে পারে। কাজের জায়গায় দায়িত্ব বাড়বে, তবে ঠিকভাবে সামলে নিতে পারবেন।

বৃষ রাশির আজকের দিন:
আজ তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো অতি উৎসাহে ভুল হতে পারে। প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবুন, নইলে খরচ বাড়বে। কাজে কিছু জটিলতা আসতে পারে, তাই ধৈর্যই হবে আপনার আসল শক্তি। অন্যের কথায় বিচলিত না হয়ে নিজের ওপর ভরসা রাখুন।

মিথুন রাশির আজকের দিন:
আজ মনটা একটু ভারী থাকতে পারে নেতিবাচক ভাবনা আর পরিকল্পনার অভাবে কাজ গুছিয়ে উঠতে সমস্যা হবে।আত্মবিশ্বাসেও টান পড়বে। খরচ সামলাতে চাপ বাড়তে পারে, এমনকি ধার নেওয়ার পরিস্থিতিও আসতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের কারণে ঝামেলা হতে পারে। শরীরের নীচের অংশে অস্বস্তি বা ব্যথা অনুভব করতে পারেন বিশ্রাম নিন।

সিংহ রাশির আজকের দিন:
আজ বড় সিদ্ধান্ত এড়িয়ে চলাই ভালো, তবে মন থাকবে আনন্দে ধর্মীয় কাজে যোগ দিলে মানসিক শান্তি মিলবে। কাজে ব্যস্ততা থাকলেও সবকিছু আপনার পক্ষেই যাবে, পরিকল্পনা মেনে চললে সাফল্য নিশ্চিত। অর্থভাগ্যও শক্ত থাকবে। প্রেম ও দাম্পত্য জীবনে হাসি-খুশির মুহূর্ত কাটবে।

ধনু রাশির আজকের দিন:
আজ আধ্যাত্মিকতায় মন বসবে, আর্থিক দিকেও আসবে স্থিতি ও সঞ্চয়ের সুযোগ। নিজের দক্ষতায় কাজ এগিয়ে নিয়ে গিয়ে প্রশংসা কুড়োবেন। সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া বাড়বে, আর অতীতের কেউ ফের জীবনে আসার ইঙ্গিতও মিলতে পারে।



