29 C
Kolkata
Thursday, April 16, 2026
spot_img

দেশরক্ষার দায়িত্বেই শেষ বিদায়: আগুনে পুড়ে প্রাণ হারালেন BSF জওয়ান

উত্তর ২৪ পরগণা: বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা। দাউদাউ করে জ্বলছে উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের বাঁকড়া BSF ক্যাম্পের একাংশ। তাতেই ঝলসে প্রাণ হারালেন ৫২ বছরের এক জওয়ান। ৭৭ নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্পে SI পদে কর্মরত ওই মৃত জওয়ানের নাম জ্যোতি রাম। তাঁর বাড়ি রাজস্থান। জানা গিয়েছে, এদিন সকালে ওই ক্যাম্পের ভিতরের একটি পেট্রোল পাম্পে কোনভাবে আগুন লেগে যায়। যা দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী এলাকায়।

বিএসএফ (BSF) ক্যাম্পের কর্মীরা দ্রুত আগুন নেভানর আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু হয়নি শেষ রক্ষা। বাড়ি থেকে হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ক্যাম্পের ভিতরেই আগুনে ঝলসে মারা গেলেন ওই জওয়ান। স্থানীয় সূত্রে খবর, আগুন লাগার পর তা নেভানর কাজে হাত লাগিয়েছিলেন স্থানীয় বাসিন্দারাও। সঙ্গেসঙ্গে খবর দেওয়া হয় বসিরহাট দমকল বিভাগকে।

একটি দমকলের ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিদগ্ধ অবস্থায় ওই জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা জানান, তাঁর দেশের অধিকাংশ অংশই পুড়ে গিয়েছে। ফলত র বাঁচানো যায়নি জ্যোতি রামকে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই পেট্রোল পাম্পে আগুনের সূত্রপাত।

তবে ক্যাম্পের ভিতরে কোথাও দাহ্য পদার্থ মজুত ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আগুন লাগার পর কেন ওই BSF জওয়ান বাইরে বেরিয়ে আসতে পারেননি, সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে দেশরক্ষায় প্রাণ দেওয়ার জন্য যারা বীরদর্পে প্রহরা দেন, আজ তাঁদেরই একজনের এরকম একটা দুর্ঘটনায় মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিএসএফ (BSF) ক্যাম্প সহ এলাকায়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন