29 C
Kolkata
Thursday, April 16, 2026
spot_img

বিজেপির ‘মাতৃশক্তি কার্ড’ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ! কমিশনে নালিশ তৃণমূলের

কলকাতা: ভোটমুখী পশ্চিমবঙ্গে ব্যাপক দুর্নীতি, আর্থিক অব্যবস্থাপনা এবং নারী সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ তুলে ‘মাতৃ শক্তি ভরসা কার্ড’ (Matrishakti Card) চালু করেছেন স্মৃতি ইরানি। একই সাথে তিনি প্রতিশ্রুতি দেন বিজেপি ক্ষমতায় এলে বাংলার প্রত্যেক মহিলাকে মাসিক ৩০০০ টাকা দেবে বিজেপি। এবার এই ‘মাতৃ শক্তি ভরসা কার্ড’ (Matrishakti Card)-এর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলল তৃণমূল। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগও করে ফেলেছে রাজ্যের শাসকদল। নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল সেই কথা জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

কি অভিযোগ তুলেছে তৃণমূল?

তৃণমূলের অভিযোগ, ‘মাতৃশক্তি কার্ড’ (Matrishakti Card)-এর মাধ্যমে ‘ভোট কেনার চেষ্টা’ করছে বিজেপি। এক্সের পোস্টটিতে লেখা হয়, “শুভেন্দু অধিকারী, স্মৃতি ইরানি এবং বিজেপির অন্যান্য নেতারা ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ নামে একটি প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পের মাধ্যমে তাঁরা মহিলাদের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটগ্রহণের ঠিক আগের দিনগুলোতে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে এর ফর্ম বিতরণ করছেন।”

X Link: https://x.com/AITCofficial/status/2044676252314034382

এরপর লেখা হয়, “এটি ভোটারদের প্রলুব্ধ করার একটি ধ্রুপদী উদাহরণ, যেখানে নির্বাচনী প্রক্রিয়ার সবচেয়ে সংবেদনশীল মুহূর্তে অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। ‘জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১’-এর ১২৩ ধারা অনুযায়ী এটি একটি ‘দুর্নীতিমূলক কার্যকলাপ’ এবং ‘ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩’-এর ৬১(২), ১৭৩ ও ১৭৪ ধারা অনুযায়ী এটি একটি ফৌজদারি অপরাধ।”

এই ঘটনায় সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি, অবিলম্বে এই প্রকল্পের কার্যক্রম বন্ধ করা এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী তোলে তৃণমূল। বিজেপিকে তুমুল আক্রমণ করে তৃণমূলের তরফে লেখা হয়, “বিজেপি বাংলার মহিলাদের কিনতে পারবে না। তাঁদের কাছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ রয়েছে। বিজেপির এই ঘুষের তাঁদের কোনো প্রয়োজন নেই।”

বলা বাহুল্য, ভোটের আগে এই ‘মাতৃ শক্তি’ কার্ড (Matrishakti Card) ভোটমুখী রাজ্যের রাজনৈতিক উত্তাপে নতুন মাত্রা যোগ করেছে। তৃণমূলের এই অভিযোগের পাল্টা এখনও কোনও মন্তব্য করেনি বিজেপি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন