28 C
Kolkata
Wednesday, April 15, 2026
spot_img

স্বস্তির দিন শেষ? পয়লা বৈশাখেই বদলাবে খেলা!গরম-বর্ষা নিয়ে বড় সতর্কবার্তা

Aaj India Desk, কলকাতা: চৈত্র মাস জুড়ে তেমন দাপুটে গরম টের পায়নি বাংলা। মাঝে দু’একদিন তাপমাত্রা বাড়লেও, বারবার বৃষ্টির কারণে আবহাওয়া ছিল বেশ আরামদায়ক। তবে বৈশাখ পড়তেই পরিস্থিতি বদলাতে চলেছে-এমনটাই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন (IMD)। শুধু গরমই নয়, আসন্ন বর্ষাতেও বৃষ্টির ঘাটতির আশঙ্কার কথাও জানানো হয়েছে। আর এই সতর্কবার্তা এসেছে চৈত্র শেষ হওয়ার আগেই।

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, চলতি বছরে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হতে পারে। এর পেছনে প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে এল নিনো (El Nino)-র প্রভাব। জুন মাস নাগাদ গোটা দেশে এল নিনো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে সামগ্রিকভাবে প্রায় ৮ শতাংশ বৃষ্টির ঘাটতি দেখা দিতে পারে। যদিও কিছু কিছু রাজ্যে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে, তবে দেশের সামগ্রিক চিত্রে বৃষ্টিপাত কমই থাকবে।

এই প্রভাব থেকে বাদ যাচ্ছে না পশ্চিমবঙ্গ (West Bengal)-ও। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, বাংলাতেও এ বছর বর্ষায় স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হতে পারে। পাশাপাশি গরমের তীব্রতাও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। বৈশাখের শুরু থেকেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে বলে জানানো হয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে, আর পুরুলিয়ায় তা ৪১ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। অন্যদিকে কলকাতায় তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করতে পারে।

এদিকে চলতি সপ্তাহেই কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বুধবার, অর্থাৎ পয়লা বৈশাখ-এর দিন পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান-সহ একাধিক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের কিছু অংশে বৃষ্টি হতে পারে। তবে কলকাতায় আপাতত তেমন বৃষ্টির ইঙ্গিত নেই। বরং পয়লা বৈশাখ থেকেই তাপমাত্রা দ্রুত বাড়বে বলে পূর্বাভাস। আর এই বিক্ষিপ্ত বৃষ্টিও গরমের তীব্রতা খুব একটা কমাতে পারবে না।

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন