28 C
Kolkata
Sunday, April 12, 2026
spot_img

‘বাংলাকে সুরে ভরিয়ে দিয়েছিলেন’: কিংবদন্তি শিল্পীর মৃত্যুতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

Aaj India Desk, কলকাতা: প্রবীণ সঙ্গীতশিল্পী আশা ভোঁসল (Asha Bhosle)র প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। রবিবার বাঁকুড়ার ওন্দা থেকে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই বরেণ্য শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

মুখ্যমন্ত্রী বলেন, “আজ আমরা এক মহান শিল্পীকে হারালাম। আশা ভোঁসলে (Asha Bhosle) শুধু একজন গায়িকা নন, তিনি ছিলেন এক যুগের প্রতীক। তাঁর কণ্ঠে বাংলা গান নতুন মাত্রা পেয়েছিল। তিনি বাংলার সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছেন।” তিনি আরও জানান, আশা ভোঁসলের সঙ্গে তাঁর ব্যক্তিগতভাবে একাধিকবার সাক্ষাৎ হয়েছে এবং প্রতিবারই শিল্পীর আন্তরিকতা তাঁকে মুগ্ধ করেছে। “আমরা তাঁকে বাংলার সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ দিয়েছিলাম। তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে,” বলেন মমতা।

আশা ভোঁসলের (Asha Bhosle) মৃত্যুতে তাঁর পরিবার, শুভানুধ্যায়ী এবং ভক্তদের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এই শোক শুধু তাঁর পরিবারের নয়, সমগ্র দেশের। সংগীতজগতের এক উজ্জ্বল নক্ষত্রের পতন হল আজ ।”ভারতীয় সংগীতের ইতিহাসে আশা ভোঁসলের অবদান অনস্বীকার্য। কয়েক দশক ধরে অসংখ্য ভাষায় গান গেয়ে তিনি সঙ্গীত প্রেমীদের মন জয় করেছেন। তাঁর কণ্ঠে আধুনিক, শাস্ত্রীয়, চলচ্চিত্র সঙ্গীত সব ক্ষেত্রেই ছিল সমান দাপট।

তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশের সংস্কৃতি অঙ্গনে। শিল্পীর অমর সৃষ্টি এবং সুরেলা কণ্ঠ চিরকাল বেঁচে থাকবে সঙ্গীত প্রেমীদের হৃদয়ে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন