34 C
Kolkata
Saturday, April 11, 2026
spot_img

লাগাতার বোমা হুমকি! এবার নিশানায় ট্রেনভুয়ো না পরিকল্পিত চক্রান্ত?

Aaj India Desk, হুগলি: বিধানসভা ভোটের (Assembly Election) প্রাক্কালে রাজ্যে ফের বোমাতঙ্কের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। এবার সেই আতঙ্ক ছড়াল পঞ্জাব মেল(Punjab Mail)-কে কেন্দ্র করে। হঠাৎ করেই বোমা থাকার খবর সামনে আসতেই মাঝপথে থামিয়ে দেওয়া হয় ট্রেন, শুরু হয় তড়িঘড়ি তল্লাশি অভিযান। যদিও শেষ পর্যন্ত কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি, তবু যাত্রীদের মধ্যে ছড়ায় চরম উদ্বেগ।

ঘটনাটি ঘটে গতকাল (শুক্রবার) রাতে। হাওড়া (Howrah) স্টেশন থেকে ছাড়ার পর পঞ্জাব মেল যখন হাওড়া-বর্ধমান কর্ড শাখার চন্দনপুর (Chandanpur) স্টেশনে ঢুকছিল, ঠিক সেই সময় রেলের অ্যাপে একটি সতর্কবার্তা আসে-ট্রেনের ভিতরে বোমা রাখা হয়েছে। খবর পাওয়া মাত্রই কোনও ঝুঁকি না নিয়ে ট্রেনটি চন্দনপুর স্টেশনেই থামিয়ে দেওয়া হয়।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় রেল পুলিশ (Rail Police) ও জিআরপি (GRP)। পাশাপাশি ডগ স্কোয়াড (Dog Squad)-কেও ডাকা হয়। শুরু হয় ট্রেনের প্রতিটি কামরা খুঁটিয়ে তল্লাশি। যাত্রীদের মধ্যেও তখন আতঙ্কের আবহ। তবে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও কোনও বোমা বা বিস্ফোরক জাতীয় বস্তু পাওয়া যায়নি। এই ঘটনার পর স্বস্তি ফিরলেও বড় প্রশ্ন উঠছে -কে বা কারা এমন ভুয়ো খবর ছড়াল? এখনও পর্যন্ত অভিযুক্তের কোনও হদিশ মেলেনি।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার এ ধরনের বোমাতঙ্ক ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। হুমকি মেইলের জেরে আদালত, সরকারি অফিস থেকে শুরু করে পোস্ট অফিস-সব জায়গাতেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। কলকাতার রুবি এলাকার কাছে আনন্দপুর পাসপোর্ট অফিসে এমন হুমকি মেইল পৌঁছনোর পর কর্মীদের দ্রুত নীচে নামিয়ে আনা হয় এবং শুরু হয় তল্লাশি। একইভাবে সল্টলেক পাসপোর্ট অফিসেও পাওয়া যায় বোমা হামলার হুমকি।

এছাড়াও হাওড়া ময়দানের মেইন পোস্ট অফিস, পূর্ব মেদিনীপুরের কাঁথি হেড পোস্ট অফিস এবং আসানসোল হেড পোস্ট অফিসেও একই ধরনের হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। প্রতিটি ক্ষেত্রেই তল্লাশি চালানো হলেও কোথাও কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি, ফলে ভুয়ো আতঙ্কের দিকেই ইঙ্গিত মিলেছে।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন