Aaj lndia Desk,আসাম: আইপিএল ২০২৬(IPL -2026)-এ টানা দুই জয়ের পর প্রথম ধাক্কা খেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। শুক্রবার ১০ এপ্রিল গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের (RR)বিপক্ষে মাঠে নেমে একেবারেই ছন্দে পাওয়া যায়নি বেঙ্গালুরুকে।ব্যাট ও বল দুই বিভাগেই পিছিয়ে থেকে সহজেই ম্যাচ হাতছাড়া করে RCB। প্রথম দুই ম্যাচে জয়ের ধারা ধরে রাখলেও, এই ম্যাচে রাজস্থানের চাপের সামনে দাঁড়াতেই পারেনি তারা।ফলে চলতি মরশুমে এটিই RCB-র প্রথম পরাজয়, আর রাজস্থান রয়্যালসের কাছে একতরফা হার নিয়েই মাঠ ছাড়তে হল তাদের।
বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi )ও ধ্রুব জুরেলে(Dhruv Jurel)র বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচ পুরোপুরি রাজস্থান রয়্যালসের দখলে চলে যায়।২০২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকে রাজস্থান। পাওয়ারপ্লে থেকেই বোলারদের উপর চড়াও হয়ে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় তারা।সবচেয়ে বড় ঝড় তোলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। মাত্র ২৬ বলে ৭৮ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৮টি চার ও ৭টি বিশাল ছক্কা। তাঁর স্ট্রাইক রেট পৌঁছে যায় অবিশ্বাস্য ৩০০-এর কাছাকাছি যা ম্যাচের মোড় একেবারে ঘুরিয়ে দেয়।
পরবর্তীতে দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ধ্রুব জুরেলের (Dhruv Jurel)। চাপের পরিস্থিতিতেও শান্ত থেকে ৪৩ বলে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তাঁর পরিণত ব্যাটিংই নিশ্চিত করে রাজস্থানের জয়।শেষ পর্যন্ত ১২ বল বাকি থাকতেই ৬ উইকেটে সহজ জয় তুলে নেয় রাজস্থান রয়্যালস, আর ম্যাচজুড়ে পুরো নিয়ন্ত্রণ ছিল তাদের ব্যাটারদের হাতেই।
বল হাতে শুরুটা ভালো না হলেও জশ হ্যাজেলউড কিছুটা লড়াই করেন। নিজের প্রথম IPL ম্যাচে তিনি ৪ ওভারে ২ উইকেট নিলেও ১১ ইকোনমিতে রান খরচ করেন ফলে চাপ তৈরি করতে পারেননি। একইভাবে ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar )৪ ওভারে ৩৭ রান দিলেও উইকেটের দেখা পাননি, ফলে মিডল ওভারেও লাগাম টানতে ব্যর্থ হয় RCB।অন্যদিকে কুণাল (Krunal Pandya) কিছুটা সাফল্য এনে দেন ২ উইকেট নিয়ে, কিন্তু বাকিদের সঙ্গে তাল মিলিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি।সব মিলিয়ে RCB-র বোলিং ইউনিট এদিন চাপ সামলাতে ব্যর্থ হয় যার ফলেই রাজস্থান সহজেই ম্যাচ নিজেদের দিকে নিয়ে যায়।
ম্যাচ শেষে RCB অধিনায়ক রজত পতিদার (Rajat Patidar) দলের পারফরম্যান্স নিয়ে খোলামেলা প্রতিক্রিয়া দেন।তিনি জানান, শুরুটা খারাপ হয়নি পাওয়ার প্লে-তেই উইকেট তুলে নিয়ে ম্যাচে ভালো অবস্থান তৈরি করেছিল RCB। ২০২ রানের লক্ষ্যকেও তিনি তখন ইতিবাচকভাবেই দেখেছিলেন। তবে ম্যাচের মোড় ঘুরে যায় বৈভব সূর্যবংশী।(Vaibhav Sooryavanshi)-এর আগ্রাসী ব্যাটিংয়ে। তাঁর ইনিংসই পুরো খেলাটার গতিপথ বদলে দেয় বলে মনে করেন পতিদার।
তবে পরাজয়ের পরও হতাশ না হয়ে তিনি বলেন, এই ধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ভুল হবেই, গুরুত্বপূর্ণ হলো সেই ভুল থেকে শিক্ষা নেওয়া এবং পরের ম্যাচে আরও শক্তভাবে ফিরে আসা।


