Aaj lndia Desk,কলকাতা: আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)-এর সঙ্গ ছেড়ে দেওয়ার পর রাজনৈতিক ভাবে আরও একা হয়ে পড়লেন হুমায়ুন কবীর (Humayun Kabir)।
শুরুতে তিনি নিজেই ঘোষণা করেছিলেন, কংগ্রেস, সিপিএম এবং আইএসএফকে নিয়ে জোট গড়ার চেষ্টা করবেন। কিন্তু বাস্তবে দেখা গেল, মূলধারার কোনও দলই তাঁর প্রস্তাবে সাড়া দেয়নি। ফলে জোট রাজনীতিতে কার্যত একঘরেই থেকে গেলেন তিনি।হুমায়ুন কবীর (Humayun Kabir)-এর সঙ্গে বিজেপির সঙ্গে কথিত ১০০০ কোটির ‘ডিল’ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ্যে আসতেই নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।এই ঘটনার পর তাঁর রাজনৈতিক অবস্থান আরও চাপের মুখে পড়েছে বলেই মনে করা হচ্ছে। একইসঙ্গে All India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM)-এর সঙ্গে জোটও ভেঙে যায় বলে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়।
অন্যদিকে,আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)-এর দল জানায়, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে আর কোনও জোট রাখছে না তারা।সব মিলিয়ে ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন দেখা দিয়েছে, আর কার্যত আরও একা হয়ে পড়েছেন হুমায়ুন কবীর।এদিন সকালেই সোশাল মিডিয়ায় পোস্ট করে জোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানায় All India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM)। দলের পক্ষ থেকে জানানো হয়, পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের আর্থ-সামাজিক অবস্থার প্রসঙ্গ তুলে বলা হয়েছে বহু বছর ধরে বিভিন্ন শাসন ব্যবস্থার মধ্যেও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রত্যাশিত উন্নয়ন হয়নি, ফলে তাদের একটি স্বতন্ত্র রাজনৈতিক কণ্ঠস্বর প্রয়োজন।
তবে একই সঙ্গে আমজনতা উন্নয়ন পার্টির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে AIMIM দাবি করে, জনমনে আবেগকে কাজে লাগিয়ে বিভ্রান্তি তৈরি করার মতো অবস্থান তারা সমর্থন করে না। সেই কারণেই জোট থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পর রাজনৈতিকভাবে নতুন করে চাপে পড়েছেন হুমায়ুন কবীর (Humayun Kabir)।


