26 C
Kolkata
Thursday, April 9, 2026
spot_img

এখনও শক্ত জমিতেই প্রচার! ‘দুর্বল’ জায়গায় যেতে ‘ভয় পাচ্ছেন’ নরেন্দ্র মোদী?

কলকাতা: উত্তরবঙ্গ ‘হাতের মুঠোয়’ বলেই মনে করে বিজেপি। একুশের ভোটে বিজেপির জেতা ৭৭ আসনের মধ্যে উত্তরবঙ্গের সত্যিই অবদান ছিল। সেইসঙ্গে খনিজ, শিল্প সমৃদ্ধ এলাকা দুর্গাপুর, আসানসোল, হলদিয়াতেও ফুটেছিল পদ্ম। ছাব্বিশের ভোটে বিজেপি মেগা প্রচার শুরুই করেছে সেই উত্তরবঙ্গ দিয়ে। বৃহস্পতিবার ফের বাংলায় এসে হলদিয়া, আসানসোল ও সিউড়িতে একাধিক সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এর আগে ৫ এপ্রিল কোচবিহারের রাসমেলা মাঠেও জনসভা করেছেন তিনি।

তবে এই প্রচারসূচি ঘিরেই এখন জোরালো হচ্ছে নতুন প্রশ্ন। শুরুতেই কেন মূলত বিজেপির জেতা এলাকাগুলোকেই বেছে নিচ্ছেন মোদী (Narendra Modi), শাহের মত শীর্ষ নেতৃত্ব? একুশের বিধানসভা নির্বাচনে যেখানে তৃণমূল কংগ্রেস প্রাধান্য পেয়েছিল, সেইসব আসনে কি এখনও আক্রমণের মতো যথেষ্ট ইস্যু খুঁজে পাচ্ছে না গেরুয়া শিবির?

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, মালদা ও মুর্শিদাবাদের মতো স্পর্শকাতর জেলাগুলিতে প্রচার শুরু করলে তা আরও বড় বার্তা দিতে পারত। সাম্প্রদায়িক উত্তেজনা, অনুপ্রবেশ ইস্যু, এইসব প্রশ্নে সরাসরি ময়দানে নামলে হয়তো ভোটারদের মধ্যে আলাদা প্রভাব ফেলতে পারত বিজেপি।

অন্যদিকে, পাল্টা যুক্তিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দলের অন্দরে আত্মবিশ্বাসের জায়গা শক্ত করতে, সংগঠন ও কর্মীদের মনোবল বাড়াতে আগে জেতা এলাকাতেই জোর দিচ্ছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)! এমনটাই মনে করছে আরেক অংশ।

তবে প্রশ্নটা থেকেই যাচ্ছে, এটা কি নিছক কৌশল, নাকি একুশের হারের ছায়া এখনও তাড়া করে বেড়াচ্ছে বিজেপিকে? বাংলার রাজনৈতিক ময়দানে এই জল্পনাই এখন সবচেয়ে বড় আলোচনার কেন্দ্র।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন