28 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

ন্যূনতম বেতন বৃদ্ধি চাই! স্বাস্থ্যভবনের সামনে আশা কর্মীদের তীব্র আন্দোলন!

কলকাতা: আশা কর্মীদের (ASHA workers) স্বাস্থ্যভবন অভিযানে ধুন্ধুমার! বুধবার বেতন বৃদ্ধি সহ একাধিক অভিযোগ নিয়ে স্বাস্থ্যভবন পর্যন্ত মিছিলের ডাক দেন আশা কর্মীরা। কিন্তু মিছিল আটকে দেয় পুলিশ। এরপরেই রণক্ষেত্রের চেহারা নেয় সল্টলেক। ব্যারিকেড করে আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করে পুলিশ। সেই ব্যারিকেড ভেঙে স্বাস্থ্যভবনের গেটের সামনে পৌঁছে যান আন্দোলনকারীরা।

তাঁদের দাবী, ন্যূনতম বেতন ১৫ হাজার টাকা করতে হবে। তা না মানা হলে স্বাস্থ্যভবনের সামনেই অবস্থান বিক্ষোভে বসে যাওয়ার স্লোগান তোলেন আশা কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমত হিমশিম খায় পুলিশ। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধ্বস্তাধস্তিতে অনেকেই আঘাত পেয়েছেন।

উল্লেখ্য, এর আগে বহুবার ন্যূনতম বেতন বৃদ্ধির দাবী জানিয়েছেন আশা কর্মীরা (ASHA workers)। রাজ্যে বর্তমানে প্রায় ৩ হাজার আশা কর্মী আছে। কয়েক দফায় তাঁদের ভাঁটা বৃদ্ধি কড়া হলেও ন্যূনতম বেতন বৃদ্ধির বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এদিন স্বাস্থ্যভবনের গেটের বাইরে আন্দোলনকারীদের আটকে দেওয়া হলে সেখানেই বসে পড়ে স্লোগান দিতে থাকেন আশা কর্মীরা। দাবী পূরণ না হলে অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন