কলকাতা: ‘ভোলে বাবা পাড় করেগা’ সিলিয়ালের শুটিং চলাকালীন তাজপুরে মারা যান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। তাঁর মৃত্যুর পর টালিগঞ্জে শুটিং-এ নিরাপত্তা নিয়ে মুখ খুলতে শুরু করেছেন কলাকুশলীরা। এই আবহেই এক চাঞ্চল্যকর ভিডিও পোস্ট করেছেন অভইনেতা রোহণ ভট্টাচার্য (Rohaan Bhattacharjee)। হাসপাতালের বিছানা থেকে সমাজমাধ্যমে ভিডিও পোস্ট করে প্রোডাকশন টিমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।
২০১২ সালে শুটিং-এর এক ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন অভিনেতা। ভিডিওতে রোহণ (Rohaan Bhattacharjee) বলেন, ২০১২ সালে বোলপুরে রেললাইনের উপর বিনা অনুমতিতে শুটিং চলাকালীন তাঁর সঙ্গে ভয়ংকর দুর্ঘটনা ঘটে। যেখানে একটুর জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি। তবে তাঁর বাম হাত ভেঙে যায়। আঘাতের দাগ এখনও স্পষ্ট। রোহণ বলেন, “বিনা অনুমতিতে রেললাইনের উপর শুটিং চলছিল। আমি তখন নতুন। অতকিছু জানতাম না। সোশ্যাল মিডিয়াও ছিল না। আমার সঙ্গে একটা বড় দুর্ঘটনা ঘটে। আমাকে দার্জিলিং মেল ধাক্কা মারে। ওই অবস্থায় প্রোডাকশন টিম আমাকে রেললাইনে ফেলে পালিয়ে যায়।”
Instagram Link: http://See this Instagram post by @rohaan_bhattacharjee: https://www.instagram.com/reel/DW0hfcZEckF/?igsh=YzAyMDM1MGJkZA==
গুরুতর আহত অবস্থায় তাঁকে কয়েকজন স্থানীয় মানুষ এবং কিছু টেকনিশিয়ান উদ্ধার করে। “দায় কেউ নেয় না। তখন আমার কিছু হয়ে গেলে হয়ত আপনারা জানতে পারতেন শুটিং চলছিল না। আমি বেপরোয়াভাবে রেললাইনে হাঁটছিলাম”। এরপর রাহুলের মৃত্যুতে ‘দায় এড়ানোর চেষ্টা’ হচ্ছে বলেও অভিযোগ তোলেন রোহণ (Rohaan Bhattacharjee)। তিনি বলেন, “আমি অনেক জায়গাতেই দেখছি অনেকেই বলছেন, শুটিং শেষ হয়ে গিয়েছিল। তারপর রাহুল (Rahul Arunoday Banerjee) একাই ঘুরতে গিয়েছিলেন। তাঁরাই আবার মিছিলে হেঁটেছেন”।
এর আগে শুটিং ফ্লোরে হাত কেটে গেলে সামান্য ডেটলের ব্যবস্থাও থাকে না বলে অভিযোগ তুলেছেন অভিনেতা অম্বরীশ। কলাকুশলী এবং টেকনিশিয়ানদের নিরাপত্তার দাবীতে সোচ্চার হয়েছে টলিপাড়া। ইতিমধ্যেই ‘ভোলে বাবা পাড় করেগা’ সিরিয়ালের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে বয়কট করেছে টলিউড। রাহুলের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর বিচারের দাবীতে বৃহত্তর আন্দোলনের পথে টলিপাড়া। সকলেই অপেক্ষা করছেন, বিচারের।


