22 C
Kolkata
Wednesday, April 8, 2026
spot_img

প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অভয়ার মা, কি বললেন বিজেপি প্রার্থী? 

Aaj India Desk, উত্তর ২৪ পরগণা: পানিহাটি বিধানসভা কেন্দ্রে প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী, যিনি ‘অভয়ার মা’ (Abhaya’s Mother) নামেই পরিচিত। বুধবার ৬ নম্বর ওয়ার্ডের হরিমোহন চ্যাটার্জি রোড এলাকায় বাড়ি বাড়ি প্রচারের সময় এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, একটি বাড়ির ব্যালকনি থেকে এক মহিলা প্রার্থীকে কটাক্ষ করেন এবং পরবর্তী সময়ে আরও কয়েকজন মহিলা তাঁকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন।

প্রার্থীর (Abhaya’s Mother) দাবি, প্রথমে শুধু স্লোগান দেওয়া হলেও পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তিনি অভিযোগ করেন, তৃণমূলের কিছু কর্মী ও আশাকর্মী তাঁর সামনে এসে স্লোগান দিতে থাকেন এবং ফুল ছুঁড়ে মারেন। এমনকি তাঁকে লক্ষ্য করে আক্রমণের চেষ্টাও করা হয় বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, তিনি অল্পের জন্য রক্ষা পান, তবে তাঁর সঙ্গে থাকা কয়েকজন কর্মী আঘাত পান। এই ঘটনার জন্য তিনি তৃণমূলকেই দায়ী করে বলেন, রাজনৈতিকভাবে ভয় পেয়েই এমন কাজ করা হচ্ছে।

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দলের প্রার্থী তীর্থঙ্কর ঘোষ জানান, এই ঘটনাকে অযথা রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। তাঁর দাবি, এলাকায় যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা সাধারণ স্থানীয় মানুষ, এবং প্রার্থীর সঙ্গে থাকা অনেকেই বাইরের লোক। তিনি আরও বলেন, পরিস্থিতি সামাল দিতে গিয়ে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে পানিহাটিতে দিনভর উত্তেজনা বজায় ছিল। রাজনৈতিক চাপানউতোরে পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে, যা নির্বাচনের আবহে নতুন করে বিতর্ক তৈরি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন