21 C
Kolkata
Tuesday, April 7, 2026
spot_img

আজ রাতেই ৮ লক্ষের ‘সাপ্লিমেন্টারি তালিকা’: ট্রাইব্যুনাল নিয়ে কি জানালো সুপ্রিম কোর্ট?

কলকাতা: শেষ হচ্ছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার ‘সাপ্লিমেন্টারি তালিকা’ (Supplementary List) প্রকাশের ধারা। আজ রাতেই বাকি প্রায় ৮ লক্ষ বিবেচনাধীন মানুষের ‘ভোটার পরীক্ষার’ ফলাফল প্রকাশিত হবে। সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যাঁদের নাম এই তালিকায় এল না, তাঁদের কাছে এখন একমাত্র পথ “ট্রাইব্যুনাল”। তবে, ট্রাইব্যুনালগুলো (Tribunal) ঠিক কবে থেকে কাজ শুরু করবে, তা নিয়ে অনিশ্চয়তা এখনও বিদ্যমান।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন (EC) তাদের অষ্টম ‘সাপ্লিমেন্টারি তালিকা’ (Supplementary List) প্রকাশ করার পর জানায়, বিচারাধীন প্রায় ৫২ লক্ষ মামলার নিষ্পত্তি হয়েছে। নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছিলেন যে, অবশিষ্ট প্রায় ৮ লক্ষ আবেদনকারীর মামলার কাজ চলছে এবং আশা করা হচ্ছে যে, আগামী চার দিনের মধ্যেই তা সম্পন্ন হবে। যার অর্থ মূলত ৭ এপ্রিলের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা।

ট্রাইব্যুনাল নিয়ে কি বলল সুপ্রিম কোর্ট?

১৯টি ট্রাইব্যুনালের (Tribunal) কাজের প্রক্রিয়ায় একরূপতা আনতে তিন প্রাক্তন বিচারপতিকে নিয়ে বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই কাজের জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে কমিটি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কেবল অনলাইনে নয়, অফলাইনেও আপিল করা যাবে। সেক্ষেত্রে জেলাশাসকের দপ্তর থেকে রসিদ দিতে হবে।

এগিয়ে আসছে ভোট

বলা বাহুল্য, দোরগোড়ায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। প্রথম দফার ভোটগ্রহণ হতে ৩ সপ্তাহও বাকি নেই। আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে, সাপ্লিমেন্টারি তালিকা (Supplementary List) প্রকাশ শেষ হওয়ার পর ট্রাইবুন্যালে (Tribunal) আপিলের কাজ সম্পূর্ণ বাকি। সোমবারের শুনানিতে ট্রাইব্যুনাল নিয়ে মানুষের হয়রানির কথা তুলে ধরে রাজ্য। এই বিষয়ে আলোকপাত করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন রাজ্যের তরফের আইনজীবীরা।

এদিকে, প্রথম দফার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখও ৬ এপ্রিল। ভোটার তালিকা চূড়ান্ত করার আগেই যাচাই-বাছাই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। সুতরাং, এদিন রাতে শেষ সাপ্লিমেন্টারি তালিকা (Supplementary List) প্রকাশ নিয়ে দুশ্চিন্তায় প্রায় ৮ লক্ষেরও বেশি মানুষ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন