31 C
Kolkata
Monday, April 6, 2026
spot_img

কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি, ঝাড়ু হাতে ভোট দেওয়ার বার্তা মমতার

Aaj India Desk,নদীয়া:ভোটের ঘণ্টা কেটে আসছে, রাজ্যের রাজনৈতিক মঞ্চে উত্তাপ আরও তীব্র হচ্ছে। বেথুয়াডহরিতে সোমবার এক জনসভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে নানাভাবে আক্রমণ করলেন। বিজেপি, অমিত শাহ ও নরেন্দ্র মোদিকে আক্রমণ করার পাশাপাশি এবার তিনি সরাসরি কেন্দ্রীয় পুলিশ ও ITBP, BSF-এর দিকে তোপ দাগালেন।

চাঁচাছোলা ভাষায় তিনি বলেন, “মা-বোনেরা যদি ভোট দিতে গিয়ে আটকান হয়, ঝাড়ু হাতে নিন। রাস্তা পরিষ্কার করতে করতে ভোট দিন। ITBP, BSF বলছে মেয়েদের শরীর চেক করা হবে এত সস্তা! কে সাহস করবে মেয়েদের গায়ে হাত দিতে? ভোট দিয়ে তারপর প্রতিবাদ করুন।”মমতার এই বক্তব্য কার্যত কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে হুঁশিয়ারি। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এই ধরণের সরাসরি আক্রমণ ভোটের উত্তাপকে আরও বাড়িয়ে দিচ্ছে। বেথুয়াডহরির সভা প্রমাণ করলো, নির্বাচনী মঞ্চে মমতা তাঁর সমর্থকদের সঙ্গে একরকম জোরালো বার্তা দিতে প্রস্তুত।

মমতার ভাষ্য কেবল এটুকুই নয়। তিনি আরও জানান, “আমি শুনেছি, অযোধ্যা থেকে ২০০টি গাড়ি করে CRPF আনা হচ্ছে আপনাদের ওপর প্রভাব বিস্তার করার জন্য। কেউ ভয় পাবেন না। এটা মাত্র ১৫ দিনের খেলা। ২৫ দিনের খেলা। তারপরই বুঝবে, ঠেলার নাম বাবাজি। তাঁরা বুঝবে, আমরা হাল ছাড়ব না।”

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবার দুই দফায় অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল, মোট ১৫২টি আসনে; দ্বিতীয় দফা ২৯ এপ্রিল, মোট ১৪২ আসনে। ভোট গণনা হবে ৪ মে।তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই লড়ছেন ভবানীপুর কেন্দ্র থেকে, যেখানে চরম প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপির শুভেন্দু অধিকারী এবং সিপিএমের শ্রীজীব বিশ্বাস-এর সঙ্গে।নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজ্যে পদক্ষেপ নিয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর বিপুল সংখ্যক জওয়ান স্থাপন করা হয়েছে এবং চলছে নাকা চেকিং ও ক্যাম্প স্থাপন।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনে শুধু লড়াই হবে ভোটের জন্যই নয় এবারের ভোট মঞ্চে প্রতিটি আসনেই উত্তাপ, প্রতিটি কেন্দ্রে নজরদারি থাকবে। মমতা ও শুভেন্দু- শ্রীজীবের লড়াই হবে সবচেয়ে আলোচিত কেন্দ্রের এক।

 

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন